Zeeshan Siddique: '১০ কোটি না দিলে বাবার মতো...' বাবা সিদ্দিকীর পর খুনের হুমকি পেলেন ছেলে জিশান
বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং নয় বরং এই ডি কোম্পানির হাত রয়েছে।
নয়াদিল্লিঃ বাবা সিদ্দিকী (Baba Siddique)হত্যার কয়েকমাসের মধ্যেই এবার খুনের হুমকি পেলেন ছেলে জিশান সিদ্দিকী (Zeeshan Siddique)। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক (Former MLA) জিশান জানিয়েছেন ই-মেইলের মাধ্যমে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। ১০ কোটি টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে বলে জানানো হয়েছে ই-মেইলের মাধ্যমে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন এনসিপি নেতা জিশান সিদ্দিকী।
বাবা সিদ্দিকীর ছেলেকে খুনের হুমকি, শুরু তদন্ত
পুলিশ সূত্রে খবর, একাধিক ই-মেইল পেয়েছেন জিশান। যিনি টাকা চেয়েছেন তিনি নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। এই বিষয়ে জিশান বলেন, "গত তিন দিন ধরে একাধিক ই-মেইল পেয়েছি। ১০ কোটি টাকা না দিলে বাবার মতো আমাকেও হত্যা করা হবে বলে জানানো হয়। যিনি ই-মেইল পাঠাচ্ছেন তিনি নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। আমি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ না করি তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে ই-মেইলের শেষে।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবারই একটি টিম জিশান সিদ্দিকীর বান্দ্রার বাসভবনে পৌঁছয়। বয়ান রেকর্ড করা হয় প্রাক্তন বিধায়কের। শুধু তাই নয়, জিশান আরও জানান, ই-মেইলের মাধ্যমে এও দাবি করা হয়, বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং নয় বরং এই ডি কোম্পানির হাত রয়েছে। আর এই কোম্পানির মাথায় রয়েছেন দাউদ ইব্রাহিম।
বাবা সিদ্দিকীর পর খুনের হুমকি পেলেন ছেলে জিশান
"I got threat via mail from D company": Baba Siddique's son Zeeshan
Read @ANI Story | https://t.co/7WPP8v7qlA#babasiddique #zeeshansiddique #threat pic.twitter.com/z4PlTHXkS2
— ANI Digital (@ani_digital) April 22, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

