Arya Parvathi's Mother Delivered Baby Girl: বোন এল, ৪৭-এ দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী আরিয়া পার্বতীর মা

আরিয়া জানতেন, তাঁর মায়ের ইউটেরাসে সমস্যা রয়েছে। ফলে তিনি আর কখনও মা হতে পারবেন না। চিকিৎসকদের কথায় ছোট ভাই, বোনের আশা কার্যত বন্ধ করে দেন আরিয়া।

Arya Parvathi's Mother Delivered Baby Girl: বোন এল, ৪৭-এ দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী আরিয়া পার্বতীর মা
Arya Parvati (Photo Credit: Instagram)

অভিনেত্রী আরিয়া পার্বতীর (Arya Parvathi) মা জন্ম দিলেন এক কন্যা সন্তানের। ৪৭-এ আরিয়া পার্বতীর মা জন্ম দিলেন তাঁর দ্বিতীয় সন্তানের। ২০২৩ সালের মার্চে ছোট বেনের জন্মে খুশি অভিনেত্রী আরিয়া পার্বতী। অভিনেত্রী জানান, তাঁর বাবা যখন ফোন করে মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তাঁকে, তিনি প্রথমে চমকে উঠেছিলেন। তাঁর মা যখন ৮ মাসের অন্তঃসত্ত্বা, সেই সময় তাঁর বাবা এই খবর দেন। আরিয়া জানতেন, তাঁর মায়ের ইউটেরাসে সমস্যা রয়েছে। ফলে তিনি আর কখনও মা হতে পারবেন না। চিকিৎসকদের কথায় ছোট ভাই, বোনের আশা কার্যত বন্ধ করে দেন আরিয়া। ফলে তাঁর ২৩ বছর বয়সে যখন তিনি মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান, তখন চমকে উঠেছিলেন। দ্বিতীয় সন্তানের জন্য তাঁর মা সারা জীবন ধরে অপেক্ষা করছিলেন। ফলে তিনি যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন, তখন মেয়ে কে লজ্জা পাবেন বলে প্রশ্ন তোলেন আরিয়া পার্বতী।

বাবার কাছ থেকে মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে, তিনি বাড়ি যান। এরপর মায়ের কোলে শুয়ে কেঁদে ফেলেন বলে জানান আরিয়া পার্বতী। পাশাপাশি তিনি দিদি ডাক শোনার জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলেও জানান।

 

 

View this post on Instagram

 

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).