Anushka Sharma And Virat Kohli: বিরুষ্কা-কন্যার ছবি প্রকাশ্যে, কেমন দেখতে ভামিকা?
অবশেষে প্রতীক্ষার অবসান! অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) তাদের নিজেদের সন্তানের ছবি আনলেন প্রকাশ্যে। শুধু তাই নয়। বিরাট-অনুষ্কা, নিজের মেয়ের নাম রাখলেন ভামিকা । তিনি লেখেন, "একে অপরকে ভালবেসে, সম্মান জানিয়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। ভামিকা আমাদের জীবনের এক নতুন দিকের উন্মোচন করেছে। হাসি-খুশি-আনন্দে মিলেমিশে আমরা একসঙ্গে রয়েছি। এত শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।" নিজের মেয়ে ভামিকাকে কোলে নিয়ে স্বামী বিরাট কোহলির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা।
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: অবশেষে প্রতীক্ষার অবসান! অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) তাদের নিজেদের সন্তানের ছবি আনলেন প্রকাশ্যে। শুধু তাই নয়। বিরাট-অনুষ্কা, নিজের মেয়ের নাম রাখলেন ভামিকা । তিনি লেখেন, "একে অপরকে ভালবেসে, সম্মান জানিয়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। ভামিকা আমাদের জীবনের এক নতুন দিকের উন্মোচন করেছে। হাসি-খুশি-আনন্দে মিলেমিশে আমরা একসঙ্গে রয়েছি। এত শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।" নিজের মেয়ে ভামিকাকে কোলে নিয়ে স্বামী বিরাট কোহলির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা। আরও পড়ুন: Union Budget 2021 Goes Digital: কোভিড বালাই, ২০২১-এর আর্থিক বাজেটে ছাঁটাই ঐতিহ্যবাহী বহি খাতা, ডিজিটাল বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ
প্রসঙ্গত, গত মাসেই মেয়ে সন্তানের জন্ম দেন অনুষ্কা শর্মা। মেয়ের ছবি যাতে না তোলা হয়, সেই কারণে পাপারাৎজিদেরকে অনুরোধও করেন অনুষ্কা-বিরাট। বিরাট-অনুষ্কার সন্তান হওয়ার পরই একটি বিজ্ঞপ্তি পেশ করেন তাঁরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, "আমরা আপনাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য জানাবো আপনাদের কাজের জন্য। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের মেয়ের সঙ্গে জড়িত কোনও ছবি বা খবর প্রকাশ করবেন না। আমরা জানি আপনারা আমাদের বক্তব্য বুঝবেন এবং সেজন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ।"
গত মাসে সোশ্যাল মিডিয়ায় মেয়ে হওয়ার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। পাশাপাশি পরিবারের এই আনন্দঘন মুহূর্তটা যাতে একেবারে ব্যক্তিগত পর্যায়ে থাকে, সেটিও সকলকে অনুরোধ করেন বিরাট কোহলি। টুইটে তিনি লেখেন, "আমরা ভীষণই উচ্ছ্বসিত। এত ভালবাসা, প্রার্থনা করার জন্য আপনাদের সকলের প্রতি আমাদের তরফে অনেক ভালবাসা রইল। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে।" পাশাপাশি তিনি আরও জানান, অনুষ্কা এবং মেয়ে দু'জনেই একদম সুস্থ রয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়। তবে জীবনের এই সুন্দর মুহূর্তে ব্যক্তিগত জীবনের জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিলেন কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। এরপর বেশ কিছু বিতর্কেও জড়িয়ে গিয়েছিলেন বিরাট। কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করেই অনুষ্কার সঙ্গে জীবনের এই সুন্দর সময়টা ভাগ করে নিয়েছিলেন কোহলি।
(The above story first appeared on LatestLY on Feb 01, 2021 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

