Anant Ambani-Radhika Merchant wedding: আম্বানিদের ছেলের বিয়ে উপলক্ষ্যে মুম্বই পৌঁছলেন জাস্টিন বিবার, সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কত টাকা নিচ্ছেন এই পপ তারকা জানেন ?
জানা গিয়েছে, অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন ড্রেক এবং লানা ডেল রে ও অ্যাডিলি।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে আর এক সপ্তাহ মাত্র। তারপরেই সাত পাঁকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। দুই পরিবারের তরফে শুরু হয়ে গিয়েছে নানাবিধ আচার অনুষ্ঠান। বিয়ের আগে বসতে চলেছে জমকালো সঙ্গীতের (Sangeet Ceremony) আসর। আর সেই সঙ্গীতের আসর মাতাতে হাজির থাকবেন আন্তর্জাতিক পপ Pop) তারকা জাস্টিন বিবার (Justin Bieber)। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, শুক্রবার ভোরের দিকে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পা দিয়েছেন পপ তারকা। গোলাপি টি-শার্ট, এবং লাল টুপিতে পরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেন জাস্টিন বিবার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে সে ছবি। পোর্তুগিজ পোর্টাল LeoDias-এর প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রায় ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিচ্ছেন পপ তারকা।ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় ৮৩ কোটি টাকার সমান। প্রসঙ্গত, আগামী ১২ ই জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের 'জিও ওয়ার্ল্ড কনভেনশন স্টেন্টাউ'-এ বসবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। হাজির থাকবেন দেশ-বিদেশের নানা তারকা। জানা গিয়েছে, অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন ড্রেক এবং লানা ডেল রে ও অ্যাডিলি।
মুম্বই বিমানবন্দরে পৌঁছলেন জাস্টিন বিবার
Anant Ambani-Radhika Merchant wedding: Pop sensation Justin Bieber arrives in Mumbai
Read @ANI Story | https://t.co/Y6hH6YgiNf#JustinBieber #AnantRadhikaWedding pic.twitter.com/bvtXge4nEU
— ANI Digital (@ani_digital) July 5, 2024
দেখুন ভিডিয়ো
Justin Bieber looks handsome in a pink 💖 t-shirt and a blue 💙 pair of trousers as he is spotted 😊 at the airport ✈️ How stylish does he look? 😎 pic.twitter.com/9VJEruc5zA
— Take One Filmy (@TakeOneFilmy) July 5, 2024
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

