Gurugram: হাসপাতালের মধ্যে বিমান সেবিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত
হাসপাতালে চিকিৎসা করতে এসেছিলেন বিমান সেবিকা। তাঁকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক যুবক। গত সোমবার ঘটনাটি ঘটেছিল গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসা করতে এসেছিলেন বিমান সেবিকা। তাঁকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক যুবক। গত সোমবার ঘটনাটি ঘটেছিল গুরুগ্রামের (Gurugram) একটি বেসরকারি হাসপাতালে। গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তি বিশেষ তদন্তকারী দল শুক্রবার হাসপাতালেরই এক কর্মীকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম দীপক এবং তিনি বিহাররের মুজাফ্ফরবাদের বাসিন্দা। পুলিশসূত্রে খবর, এই ঘটনায় হাসপাতালের আরও কয়েকজন কর্মী জড়িত রয়েছেন। ইতিমধ্যেই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদল শুরু করেছে পুলিশ।
বিমান সেবিকাকে যৌন হেনস্থা
জানা যাচ্ছে, গত ১৪ এপ্রিল গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই বিমান সেবিকা। অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষার নামে অশ্লীলভাবে ছুঁয়েছিলেন অভিযুক্ত কর্মী। এই নিয়ে ঘটনার দিন প্রতিবাদ করেন ওই মহিলা। তবে হাসপাতালের বাকি কর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারপরেই বৃহস্পতিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
গ্রেফতার অভিযুক্ত
ঘটনার তদন্তে নেমে হাসপাতালের ৫০ জন কর্মী ও ৮০০টি সিসিটিভি ফুটেজ দেখার পর অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, ধৃত যুবক মাস পাঁচেক আগে এই বেসরকারি হাসপাতালে যোগ দেন। এমনকী পুলিশি জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

