Pahalgam Terror Attack: বিদেশ মন্ত্রকের দফতরে জরুরি বৈঠক, উপস্থিত চীন, রাশিয়া সহ একাধিক দেশের রাষ্ট্রদূত

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার জবাব যে পাকিস্তানকে দেওয়া হবে, তা একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি বাতিল করার কারণে ঘুম উড়েছে পাকিস্তানিদের।

Pahalgam Terror Attack: বিদেশ মন্ত্রকের দফতরে জরুরি বৈঠক, উপস্থিত চীন, রাশিয়া সহ একাধিক দেশের রাষ্ট্রদূত

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার জবাব যে পাকিস্তানকে দেওয়া হবে, তা একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি বাতিল করার কারণে ঘুম উড়েছে পাকিস্তানিদের। তবে এর থেকেও বড় আঘাত আনতে পড়শি দেশের ওপর। আর সেই কারণে গত বুধবার থেকেই দফায় দফায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে। এমনকী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকও হওয়ার কথা। এরমধ্যেই বৃহস্পতিবার নর্থ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে ডাকা হল একাধিক দেশের রাষ্ট্রদূতদের।

একাধিক দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক বিদেশ মন্ত্রকের

জানা যাচ্ছে, চীন, রাশিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, জাপানের মতো দেশগুলির প্রতিনিধিদের জরুরি বৈঠকের জন্য ডাকে ভারতের বিদেশ মন্ত্রক। মূলত, পহেলগামের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ভারত সন্ত্রাস দমনের জন্য আগামীদিনে কী পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে এদিন রাষ্ট্রদূতদের জানাতেই এই বৈঠক করা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি

প্রসঙ্গত, পহেলগামের হামলার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। গতকাল রাতেই পাক হাইকমিশনের প্রতিনিধিদের সাউথ ব্লকে ডেকে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আগামী ১ সপ্তাহের মধ্যে দফতর বন্ধ করে পাকিস্তান ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনের প্রতিনিধিদেরও দেশে ফিরে আসতে বলা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 09:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).