Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী, আসাদুদ্দিন ওয়েইসি সহ সমস্ত বিরোধী নেতা, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে খোঁচা কংগ্রেসের

পহেলগামে জঙ্গি হামলার ঘটনার ২ দিন পার। এরমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আততায়ীরা এখনও অধরাই রয়েছে।

Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী, আসাদুদ্দিন ওয়েইসি সহ সমস্ত বিরোধী নেতা, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে খোঁচা কংগ্রেসের

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনার ২ দিন পার। এরমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আততায়ীরা এখনও অধরাই রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার সংসদে সর্বদলীয় বৈঠকে বসল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেডি, আপ, এআইএমআইএম সহ একাধিক দলের প্রতিনিধিরা। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের মতো মন্ত্রীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। এবং এই ঘটনা নিয়ে সকলের প্রায় একই অবস্থান যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন খাড়গের

যদিও এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ছিলেন না এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা। অন্যদিকে পহেলগামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে এই সময়ে পর্যটকদের ভিড় ছিল, সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কেন ছিল না, এবং ঘটনাস্থলের আশেপাশে কেন কোনও জওয়ানদের ক্যাম্প ছিল না সেই নিযে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এআইএমআইএম সাংসদ আসাদদ্দিন ওয়েইসি সহ একাধিক বিরোধী নেতারা।

দেখুন মল্লিকার্জুন খাড়গের বক্তব্য

দেখুন আসাদদ্দিন ওয়েইসির বক্তব্য

জলচুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়েইসি

তবে সিন্ধু জলচুক্তি নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছিলেন ওয়েইসি। তাঁর মতে, জল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু এই জল বন্ধ করা দেওয়ার ফলে এদেশে সেই জল কোথায় সঞ্চয় করে রাখা হবে সেটা ভাবনাচিন্তাক করা উচিত। সর্বোপরি বিজেপির তরফ থেকে এই বৈঠক সদর্থক বলেই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজু।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).