মুসলিমরা একবার আর হিন্দুরা একাধিকবার বিয়ে করে! আজব দাবি বদরুউদ্দিন আজমলের

মুসলিমরা একবার বিয়ে করলেও হিন্দুরা একাধিকবার বিয়ে করে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজব এই দাবিই করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুউদ্দিন আজমল।

মুসলিমরা একবার আর হিন্দুরা একাধিকবার বিয়ে করে! আজব দাবি বদরুউদ্দিন আজমলের
Photo Credits: IANS

গুয়াহাটি: মুসলিমরা (Muslim) একবার বিয়ে করলেও হিন্দুরা (Hindu) একাধিকবার বিয়ে করে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজব এই দাবিই করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (All India United Democratic Front) প্রধান বদরুউদ্দিন আজমল (Badruddin Ajmal)। অসম সরকার যখন রাজ্য থেকে বহু বিবাহের ধারণা অবলুপ্ত করতে চাইছে সেই সময় বদরুউদ্দিন আজমলের (Assam government) মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করলেন।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বদরুউদ্দিন আজমল বলেন, "বিজেপি (BJP) ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta BiswaSarma) এই রাজ্যে থাকা মুসলিম নাগরিকদের (Muslim people) সমস্ত কিছু কেড়ে নেওয়ার (snatched) চেষ্টা করছে। তাঁদের কাছে কোনও চাকরি নেই (Job). নেই কোনও টাকাও (Money)। এমনকী রাস্তায় বসে সবজি বিক্রি করে জীবনধারণ করা মুসলিমদের সেই কাজও করতে দিচ্ছেন না হিমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma)। এর ফলে মুসলিমরা চাইলে একের বেশি বিয়ে করতে পারছেন না।" আরও পড়ুন: G 20 In Delhi: রাত পোয়ালেই শুরু জি ২০, ভিডিয়োতে দেখুন অপূর্ব সাজে সেজেছে দিল্লির রাজঘাট

(The above story first appeared on LatestLY on Sep 08, 2023 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).