Air India Flight Inaguration : অযোধ্যা থেকে বেঙ্গালুরু এবং কলকাতা যাওয়ার নতুন বিমান পরিষেবার উদ্বোধন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

অযোধ্যা থেকে বেঙ্গালুরু এবং অযোধ্যা থেকে কলকাতা যাওয়াীর বিমান পরিষেবা চালু করা হল এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে

Air India Flight Inaguration : অযোধ্যা থেকে বেঙ্গালুরু এবং কলকাতা যাওয়ার নতুন বিমান পরিষেবার উদ্বোধন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
Jyotiraditya Scindia (Photo Credit: Twitter/ANI)

রাম মন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যা থেকে বেঙ্গালুরু এবং অযোধ্যা থেকে কলকাতা যাোয়ার জন্য নতুন বিমান পরিষেবা চালু করা হল এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি লক্ষ্ণৌতে সেই সময় উপস্থিত ছিলেন তাঁকে অযোধ্যা থেকে কলকাতা যাওয়ার প্রথম বোর্ডিং পাশ দেওয়া হয়।

উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশ উন্নতির নতুন মাত্রায় পৌছেছে।

এছাড়া তিনি জানান,"আমরা যদি উত্তরপ্রদেশের জনসংখ্যার দিকে দেখি তাহলে তা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৭০ শতাংশ।ইউরোপের অর্ধেক জনসংখ্যা উত্তরপ্রদেশে রয়েছে। গত নভেম্বরে আমরা দীপাবলী পালন করেছিলাম। দ্বীতিয় দীপাবলী ছিল ডিসেম্বরের ৩ তারিখে। যখন ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল। কিন্তু এবার শুধু ভারত নয় বরঞ্চ গোটা বিশ্বে তৃতীয় দীপাবলী হবে ২২ জানুয়ারী।  "

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিয়ের মধ্যে দিয়ে যুক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান এই এয়ারপোর্ট মিলিয়ে মোট ৪ টি আর্ন্তজাতিক এয়ারপোর্ট তৈরী হল উত্তরপ্রদেশে।

গত বছর এপ্রিলে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অযোধ্যায় এয়ারপোর্ট তৈরীর কাজ শুরু হয়। ৬৫০০ স্কোয়ার মিটারের এই এয়ারপোর্টটি বার্ষিক ১০ লক্ষ যাত্রীর সমাগম হবে বলে জানা গেছে।

 

(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).