Air India: হোটেল রুমে যৌন হেনস্থার শিকার বিমান সেবিকা, গ্রেফতার অভিযুক্ত
এই ধরনের ঘটনা থেকে বাঁচতে কীভাবে হোটেল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে এই বিষয়ক কিছু তথ্যের জন্য বিশেষ প্রশিক্ষণের কথা ভাবছে বিমান সংস্থা।
নয়াদিল্লিঃ হোটেল রুমে(Hotel Room) যৌন হেনস্থার(Sexual Assault) শিকার বিমান সেবিকা(Crew Member)। একটি ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ (WhatsApp)চ্যাট(Chat) অনুযায়ী,ঘটনাটি ঘটে স্বাধীনতা দিবসের রাতে। জানা গিয়েছে, ১৫ আগস্ট রাতে লন্ডনের হিথ্রোতে 'রেডিসন রেড হোটেল'-এ যৌন হেনস্থার শিকার হন 'এয়ার ইন্ডিয়া'-এর একজন বিমান সেবিকা। ঘটনাটি ঘটে রাট ১.০ নাগাদ। হোটেলের রুমে ঘুমোচ্ছিলেন ওই বিমান সেবিকা। এমন সময় তাঁর ঘরে প্রবেশ করে এক ব্যাক্তি। জামাকাপড়ের হ্যাঙ্গার দিয়ে মহিলার উপর আক্রমণ করা হয়। তাঁকে জোরজবরদস্তি করা হয়। মেঝেতে ফেলে টানতে-টানতে নিয়ে যাওয়া হয়। প্রাণে বাঁচতে চিৎকার করেন তিনি। তাঁর চিৎকারের আওয়াজ পেয়ে সঙ্গে-সঙ্গে জড়ো হন সহকর্মীরা। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হোটেলের কর্মীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ব্যাক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মুম্বইতে নিয়ে আসা হয়েছে বলে খবর। অন্যদিকে, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। এই ধরনের ঘটনা থেকে বাঁচতে কীভাবে হোটেল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে এই বিষয়ক কিছু তথ্যের জন্য বিশেষ প্রশিক্ষণের কথা ভাবছে বিমান সংস্থা।
London: Air India Crew Member Sexually Assaulted in Her Room at Radisson Red Hotel in Heathrow, Airline Responds After Chat Leakshttps://t.co/RPHxfiVS9N@hiravaero #London #Heathrow #AirIndia #CabinCrew #SexualAssault
— LatestLY (@latestly) August 18, 2024
(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

