Kashmiri Saffron Has Skyrocket Price: 'সোনার চেয়েও দামি', পহেলগামের পর আকাশছোঁয়া কাশ্মীরি কেশর বা জাফরান, ৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি

পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক স্থগিত করা হয়েছে। সে সিন্ধু জল চুক্তি হোক কিংবা ওয়াঘা-আত্তারি সীমান্ত বন্ধ। কিংবা পাকিস্তানি নাগরিকদের ফেরৎ পাঠানো। সবদিক থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে ভারতের তরফে।

Kashmiri Saffron Has Skyrocket Price: 'সোনার চেয়েও দামি', পহেলগামের পর আকাশছোঁয়া কাশ্মীরি কেশর বা জাফরান, ৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি
Kashmiri Saffron (Photo Credit: X)

দিল্লি, ২ মে: পহেলগামে হামলার (Pahalgam Terror Attack) পর এবার বাড়ছে জাফরান বা কেশরের (Kashmiri Saffron) দাম। রিপোর্টে প্রকাশ, গত ২২ এপ্রিল পহেলগাম হামলার পর কাশ্মীরি কেশরের দাম ৫ লক্ষ ছুঁয়েছে। অর্থাৎ প্রতি কেজি কাশ্মীরি কেশর এই মুহূর্তে ৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর। গত ২ সপ্তাহের মধ্যে কাশ্মীরি এই কেশরের দাম ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা বেড়েছে। যার ফলে এই মুহূর্তে প্রতি কেজি কাশ্মীরি কেশর ৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর। যা সোনার দামের চেয়েও বেশি। সোনা এই মুহূর্তে ১০ গ্রাম এক লক্ষ টাকার কাছাকাছি। সেখানে প্রতি কেজি কাশ্মীরি কেশর বিক্রি হচ্ছে ৫ লক্ষ টাকায়।

পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক স্থগিত করা হয়েছে। সে সিন্ধু জল চুক্তি হোক কিংবা ওয়াঘা-আত্তারি সীমান্ত বন্ধ। কিংবা পাকিস্তানি নাগরিকদের ফেরৎ পাঠানো। সবদিক থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে ভারতের তরফে। ওয়াঘা-আত্তারি সীমান্ত বন্ধ করায়, ব্যবসায়ও ভাটা পড়েছে। ফলে প্রতি কেজি কাশ্মিরী কেরশরের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।

আরও পড়ুন: India Bans Pakistan PM Shehbaz Sharif’s YouTube Channel: ডানা ছাটা হল পাকিস্তানের, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব নিষিদ্ধ করল দিল্লি

৫ লক্ষ টাকা দাম হয়েছে কাশ্মীরি কেশর বা জাফরানের...

 

 

View this post on Instagram

 

রিপোর্টে প্রকাশ, ভারতে (India) প্রতি বছর ৫৫ টন করে জাফরান উৎপাদিত হয়। কিন্তু জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুলওয়ামা, বুদগাম, পাম্পোর,শ্রীনগর অঞ্চলে যে অতি উচ্চমানের জাফরান উৎপাদিত হয়, তা বছর ৫ থেকে ৭ টন মত। ফলে আফগানিস্তান এবং ইরান থেকে জাফরান বা কেশর আমদানি করা হয়। যার মধ্যে আফগানিস্তানের জাফরান উচ্চমানের। যার উজ্জ্বল বর্ণ এবং গন্ধ রয়েছে। তুলনামূলকভাবে ইরানের (Iran) জাফরান সস্তা। যার গুনগত মান ততটাও ভাল নয়।

পহেলগামের পর পাকিস্তানি রাস্তা ধরে আফগানিস্তানের (Afghanistan) জাফরান বা কেশর ভারতে আমদানি করা যাচ্ছে না। পহেলগামের পর গত ৪ দিন ধরে ওয়াঘা-আত্তারি সীমান্ত বন্ধ। যার জেরে আফগানিস্তান পাকিস্তানের রাস্তা ধরে ভারতে জাফরান বা কেশর পাঠাতে পারছে না। ফলে আমাদানি কমছে। যার জেরেই কেশর বা জাফরানের দাম বেড়ে তা আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).