Actress Death: ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, ঘটনার তদন্ত করছে পুলিশ

Actress Death: ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, ঘটনার তদন্ত করছে পুলিশ
নুর মালবিকা দাস (ছবি:X)

নয়াদিল্লিঃ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রী ও প্রাক্তন বিমানসেবিকার মৃতদেহ। মৃতের নাম নুর মালবিকা দাস (Noor Malabika Das)। বয়স ৩৭। রূপোলি পর্দায় বেশ ভালই পরিচিতি ছিল তাঁর। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ফ্ল্যাট (ফ্লাত) থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরেগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। কী কারণে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর মোবাইল ফোন, ওষুধপত্র সহ একটি ডায়ারি। প্রসঙ্গত, মালবিকার ছেলেবেলা কেটেছে অসমে। বেশকিছুটা সময় বিমানসেুমিকা হিসেবে কর্মরত ছিলেন। এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রাখেন। একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও উল্লু অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা। তিখি চাটনি, জাগন্য উপয়া, চরমসুখ, দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অ্যামাজন প্রাইমে তাঁর আসন্ন প্রোজেক্ট 'দ্য গুড ওয়াইফ'-এর কাজে ব্যস্ত ছিলেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).