Lok Sabha Elections 2024: মোদীর জয়ের কামনায় মন্দিরে দণ্ডি কাটলেন তারকা অভিনেতা, দেখুন ভিডিয়ো
তামিলনাড়ুর এক মন্দিরে নরেন্দ্র মোদীর জয়ের কামনায় মাটিতে গড়িয়ে দণ্ডি কাটলেন দক্ষিণের তারকা অভিনেতা পরশক্তি মারিয়াম্মান।
তামিলনাড়ুর এক মন্দিরে নরেন্দ্র মোদীর জয়ের কামনায় মাটিতে গড়িয়ে দণ্ডি কাটলেন দক্ষিণের তারকা অভিনেতা শরতকুমার (Sarathkumar)। তাঁর স্ত্রী রাধিকা (Radhika Sarath Kumar( এবার বিজেপি প্রার্থী হিসেবে তামিলনাড়ুর ভিরুধনগর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন। আর তাই মোদী ও তাঁর স্ত্রী রাধিকার জয়ের কামনায় শ্রী পরশক্তি মারিয়াম্মান মন্দিরের পাশে মাটিতে খালি গায়ে গড়াগড়ি খেলেন তারকা অভিনেতা পরশক্তি। দণ্ডি কাটার সময় তুলসি পাতা ও হলুদ জল ঢেলে স্নান করানো হল তারকা এই অভিনেতাকে।
পরশক্তির স্ত্রী রাধিকা শরত কুমার তামিল সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী। ঋষি কাপুর, ফারহা নাজহ অভিনীত বলিউডের হিট সিনেমা 'নাসিব আপনা আপনা' (১৯৮৬)-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাধিকা।
দেখুন ভিডিয়ো
Actor Sarathkumar visited the Sri Parasakthi Mariamman temple in Virudhunagar to pray for his wife and NDA candidate Radhika's success, as the counting of votes will be held on June 4.#actor #sarathkumar #visited #srioarasakthitemplE #wifesuccess @radhikasarath pic.twitter.com/eLJ5KbXEB8
— Pradeep (@PRADEEPDEE2) June 3, 2024
সেই অভিনেত্রী রাধিকাকেই এবার বিরুধনগরে প্রার্থী করেছে বিজেপি। গতবার কংগ্রেসের জেতা এই আসনে রাধিকার তৃতীয় হতে পারেন বলে বিভিন্ন এক্সিট পোলে দেখানো হয়েছে। এই কেন্দ্রে মূল লড়াই কংগ্রেসের বি মনিকাম ঠাকুর ও ডিএমডিকে-র ভি বিজয় প্রভাকরণ।
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

