AAP Leader Shot Dead: পঞ্জাবে প্রকাশ্য রাস্তায় আপ নেতাকে গুলি করে খুন, তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ

নিজের জমিতে চাষ করে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল আম আদমি পার্টির কিসান উইংয়ের প্রেসিডেন্ট ত্রলোচন সিংকে।

AAP Leader Shot Dead: পঞ্জাবে প্রকাশ্য রাস্তায় আপ নেতাকে গুলি করে খুন, তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ
প্রতীকী ছবি (File Image)

নিজের জমিতে চাষ করে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল পঞ্জাবের (Punjab) আম আদমি পার্টির কিসান উইংয়ের প্রেসিডেন্ট ত্রলোচন সিংকে (Tarlochan Singh)। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের খান্না এলাকার ইকোলাহা গ্রামে। পুলিশসূত্রে খবর,  এদিন সকাল থেকেই তিনি চাষের জমিতে ছিলেন। বিকেলের দিকে একাই ফিরছিলেন, সেই সময় আচমকাই এক ব্যক্তি বাইকে করে তাঁর সামনে এসে গুলি করে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় সন্ধ্যের দিকে তাঁর ছেলে হরপ্রীত সিং চাষের জমির উদ্দেশ্যে গেলে রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যেে ত্রলোচনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজনৈতিক শত্রুতার জেরেই খুন হতে হয়েছে ত্রলোচনকে। তবে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে খবর।

 

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).