Accident In Madhya Pradesh: ট্রাকের চাকায় পিষে মৃত্যু কানওয়ার যাত্রীর, হাসপাতালে আশঙ্কাজনক আরও ৩

অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক।

Accident In Madhya Pradesh: ট্রাকের চাকায় পিষে মৃত্যু কানওয়ার যাত্রীর, হাসপাতালে আশঙ্কাজনক আরও ৩
Accident Representative Photo (File image)

নয়াদিল্লিঃ ফের কানওয়ার যাত্রায় বিপত্তি। ট্রাকের ধাক্কায় মৃত্যু ১ কানওয়ার পুণ্যার্থীর। গুরুতর জখম ৩ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোর জেলা পুলিশ।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ন্দোর জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাটি ঘাটি এলাকায়। ওই এলাকার একটি রাস্তা ধরে উজ্জয়িনীর দিকে যাচ্ছিল কানওয়ার যাত্রীদের একটি দল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তীর্থযাত্রীর। আহত হন ৩ জন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে তাঁরাই স্থানীয় মহারাজা যশবন্ত রাও হাসপাতালে নিয়ে যান। সেখানেই এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম আদর্শ রাঠোর। বয়স ২৫। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটি।

ট্রাকের চাকায় পিষে মৃত্যু কানওয়ার যাত্রীর, হাসপাতালে আশঙ্কাজনক আরও ৩

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).