Rahul Gandhi Comments on Veer Savarkar: সুপ্রিম স্থগিতাদেশের পরেও রাহুলকে সমন, বীর সাভারকর ইস্যুতে মানহানির মামলা কংগ্রেস সাংসদের বিরুদ্ধে

সাভারকর মামলায় সমন থেকে এদিন স্বস্তি মিলেছে ঠিকই কিন্তু শীর্ষ আদালত আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকার জন্যে কংগ্রেস সাংসদকে কড়া ভাষায় সতর্ক করেছে।

Rahul Gandhi Comments on Veer Savarkar: সুপ্রিম স্থগিতাদেশের পরেও রাহুলকে সমন, বীর সাভারকর ইস্যুতে মানহানির মামলা কংগ্রেস সাংসদের বিরুদ্ধে
Rahul Gandhi (Photo Credit: X)

নয়াদিল্লি, ২৫ এপ্রিলঃ বীর সাভারকরকে (Veer Savarkar) নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। সাভারকরের মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে সম্মানহানিকর মন্তব্যের জন্যে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভিন্ন আদালত থেকে সমন আসে তাঁর কাছে। ওই সমস্ত সমনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দারস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

সাভারকর মামলায় সমন থেকে এদিন স্বস্তি মিলেছে ঠিকই কিন্তু শীর্ষ আদালত আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকার জন্যে কংগ্রেস সাংসদকে কড়া ভাষায় সতর্ক করেছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ রাহুলকে সতর্ক করে জানায়, আগামী দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এমন মন্তব্য করলে, আদালত সাংসদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করতে বাধ্য হবে। স্থগিতাদেশের পরেও শনিবার ফের সাভারকরের এক আত্মীয়ের দায়ের করা মানহানির মামলায় পুনের একটি আদালত রাহুলকে তলব করেছে।

সাভারকর মামলায় ফের সমন রাহুলকেঃ

সাভারকর ব্রিটিশ সহযোগী ছিলেন এবং ব্রিটিশ শাসকের থেকে পেনশন নিতেন ইত্যাদি নানা মন্তব্য করতে শোনা গিয়েছে সনিয়া পুত্রকে। তাঁর লন্ডন সফরের সময় বীর সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করা হয়েছিল। আগামী ৯ মে কংগ্রেস সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).