Navi Mumbai: ঝামেলার মাঝে বন্ধুর গলা কেটে খুন করল যুবক, থানায় গিয়ে আত্মসমর্পণ করল অভিযুক্ত
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি। তার মধ্যেই এক যুবকের ওপর ধারালো অস্ত্রের কোপ মারল অপরজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নবি মুম্বই এলাকায়।
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি। তার মধ্যেই এক যুবকের ওপর ধারালো অস্ত্রের কোপ মারল অপরজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নবি মুম্বই (Navi Mumbai) এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। যদিও কী কারণে যুবককে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের থেকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, তা বাজেয়াপ্ত করা হয়েছে।
ধারালো অস্ত্রের কোপ
পুলিশসূত্রে খবর, গত ১৭ জুন সাড়ে ১০টা নাগাদ তুরবে এলাকায় সুরেশ (২০) এবং সঞ্জয় বেহেরা (২২) নামে দুই যুবকের মধ্যে আচমকাই বচসা হয়। তখনই আচমকা সুরেশ ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়ের গলায় কোপ মারে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সঞ্জয়। স্থানীয় বাসিন্দারা খানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তারপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
এদিকে ঘটনার তদন্ত হলে তুরবে থানা এসে আত্মসমর্পণ করে সুরেশ। জানা যাচ্ছে ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল যুবক। যদিও খুনের কারণ জানা যায়নি। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 09:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

