Karnataka: নতুন বাইকে সমস্যা, রাগে গোটা 'ওলা' শোরুম পুড়িয়ে দিলেন ক্রেতা, দেখুন ভিডিয়ো
ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কলাবুরাগি চক থানার পুলিশের তরফে।
নয়াদিল্লিঃ সদ্য নতুন বাইক(Bike) কিনে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়ি যেতে না যেতেই নতুন বাইকে নানা সমস্যা(Problems) দেখা দিতে শুরু করে। সেই রাগে গোটা বাইকের শোরুমে(Bike Showroom) আগুন লাগিয়ে দিলেন এক ব্যাক্তি। পুড়ে ছাই গোটা শোরুম। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের(Karnataka) কলাবুরাগির(Kalaburagi) একটি 'ওলা(OLA)' শোরুমে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাইক নিয়ে ওই শোরুমে পৌঁছন অভিযুক্ত। শোরুমের মালিকের উপর চড়াও হন তিনি। অনেকসময় ধরে দু'পক্ষের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরই রাগে শোরুমে আগুন লাগিয়ে দেন ওই ক্রেতা। ক্রমে ছড়িয়ে পড়ে সেই আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহুমূল্যের সব জিনিসপত্র। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শেষমেশ দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যেই অভিযুক্ত ক্রেতার বিরুদ্ধে কলাবুরাগি চক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কলাবুরাগি চক থানার পুলিশের তরফে।
Karnataka: A customer set an Ola showroom in Kalaburagi on fire after facing issues with the ongoing service of his new bike.
Following a verbal argument with the showroom owner yesterday evening, he set the showroom on fire. A case has been registered at Kalaburagi Chowk… pic.twitter.com/AItGyakP4f
— IANS (@ians_india) September 11, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

