Sitapur Road Accident: বাসের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে অবরুদ্ধ লখনউ রোড, গ্রেফতার ঘাতক বাসের চালক

ভরদুপুুরে সীতাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের চাকার পিষ্ট হয়ে মৃত্যু এক বছর দশেকের নাবালকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে।

Sitapur Road Accident: বাসের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে অবরুদ্ধ লখনউ রোড, গ্রেফতার ঘাতক বাসের চালক

ভরদুপুুরে সীতাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের চাকার পিষ্ট হয়ে মৃত্যু এক বছর দশেকের নাবালকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে (Sitapur)। ঘটনার পর ক্ষুব্ধ জনতা দেহ আটকে বিক্ষোভ দেখায়। প্রতিবাদীদের তুলতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে জনতার বচসাও হয় একপ্রস্থ। কার্যত প্রতিবাদের চাপেই গ্রেফতার করা হয় ঘাতক বাসের চালককে। তারপরেই অবরোধ তুলে নেন বাসিন্দারা। যদিও বাসের খালাসি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনাস্থলেই মৃত্যু পড়ুয়ার

জানা যাচ্ছে, এদিন মহম্মদবাদ এলাকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। তখনই একটি বাস পেছন থেকে এসে ধাক্কা মারে তাঁকে। কার্যত বাসের চাকায় পিষ্ট হয়ে যায় একরত্তি শরীর। তড়িঘড়ি বাসটি থেকে চালক ও খালাসি নেমে পালানোর চেষ্টা করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

দেখুন ভিডিয়ো

দেহ পাঠানো হয় ময়নাতদন্তে

এদিকে জনতা ও মৃতের পরিবারের লোকজনেরা ঘাতক বাসটি ভাঙচুড় চালায় এবং লখনউ রোড অবরুদ্ধ করে। পরবর্তীকালে মৃতের স্কুলে সহপাঠী এবং অনান্য ছাত্ররা্ও এসে প্রতিবাদ দেখান। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় পুুলিশ কথা বলে প্রতিবাদ হটাতে গেলে বিক্ষোভকারীরা বচসা শুরু করে। অন্যদিকে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে। তারপরেই প্রতিবাদ তোলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

(The above story first appeared on LatestLY on May 01, 2025 09:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).