Rajkot: ৯২ বছরের বৃদ্ধের লালসার শিকার ৩ বছরের শিশুকন্যা

নিগৃহীত শিশুকন্যার মা জানান, অভিযুক্ত তাঁদের প্রতিবেশী। জানা গিয়েছে, প্রায়ই তার বাড়িতে খেলতে যেত শিশুটি। সেখানেই শিশুটির উপর নির্যাতন চালাত অভিযুক্ত।

Rajkot: ৯২ বছরের বৃদ্ধের লালসার শিকার ৩ বছরের শিশুকন্যা
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ধর্ষণ(Rape) থেকে মুক্তি কবে? এই পৈশাচিক আচরণের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, ধর্ষণমুক্ত সমাজ গড়ার দাবিতে আন্দোলন করছে তাঁরা তখন দেশে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এ বার ৯২ বছরের বৃদ্ধের লালসার শিকার ৩ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) রাজকোটে(Rajkot)। নিগৃহীত শিশুকন্যার মা জানান, অভিযুক্ত তাঁদের প্রতিবেশী। জানা গিয়েছে, প্রায়ই তার বাড়িতে খেলতে যেত শিশুটি। সেখানেই শিশুটির উপর নির্যাতন চালাত অভিযুক্ত। কাঁদতে-কাঁদতে মায়ের কাছে ঘটনার কথা জানায় শিশু। সবটা খুলে না বলতে পারলেও আকার ইঙ্গিতে সে বুঝিয়ে দেয়, তার গোপনাঙ্গে স্পর্শ করা হয়েছে। এরপর বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘাটলে গোটা ঘটোনাট ধরা পড়ে। পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা শিশুর পরিবার। বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই সঙ্গেই শিশুকন্যার বয়ান রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শিশুর অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বৃদ্ধকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে চার্জশিট ফাইল করা হবে। এ ছাড়া আদালতে সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

৯২ বছরের বৃদ্ধের লালসার শিকার ৩ বছরের শিশুকন্যা

(The above story first appeared on LatestLY on Oct 27, 2024 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).