Sexual Assault: স্কুলে কেরানির লালসার শিকার ৬ বছরের ছাত্রী, পলাতক অভিযুক্ত

উল্টে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ এমনটাই পুলিশকে এমনটাই জানিয়েছে শিশুকন্যাটির অভিভাবকেরা। পলাতক অভিযুক্ত। তাকে খুঁজছে পুলিশ।

Sexual Assault: স্কুলে কেরানির লালসার শিকার ৬ বছরের ছাত্রী, পলাতক অভিযুক্ত
Molestation, Representational Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ ফের দেশে যৌন হেনস্থার(Sexual Assault) ঘটনা। স্কুলে কেরানির কাছে যৌন হেনস্থার শিকার ৬ বছরের শিশু(Child) কন্যা। ঘটনাটি ঘটেছে নয়ডার(Noida) একটি বেসরকারি স্কুলে(Private School)। বুধবার পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা শিশুর পরিবার। তার পরিবার পুলিশকে(Police) জানায়, স্কুলের বারান্দায় বন্ধুদের সঙ্গে খেলছিল মেয়ে। তাকে সেখান থেকে অন্যত্র ডেকে নিয়ে যায় অভিযুক্ত কেরানি। এরপর তার সঙ্গে অভাব্য আচরণ করে। বাড়ি ফিরে গোটা ঘটনাটি মাকে জানায় শিশু। এরপরই ওই কেরানির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। এখানেই শেষ নয়, স্কুলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছে নির্যাতিতার পরিবার। শিশুটি এই ঘটনার কথা শিক্ষক এবং প্রিন্সিপালকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি স্কুলের তরফে, এমনটাই অভিযোগ। উল্টে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ এমনটাই পুলিশকে এমনটাই জানিয়েছে শিশুকন্যাটির অভিভাবকেরা। পলাতক অভিযুক্ত। তাকে খুঁজছে পুলিশ।

স্কুলে কেরানির লালসার শিকার ৬ বছরের ছাত্রী

(The above story first appeared on LatestLY on Sep 05, 2024 11:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).