RSS leaders On PFI's 'Hitlist': ৫ RSS নেতা PFI-এর 'হিটলিস্টে'? রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

NIA-এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সতর্ক করা হয় সম্প্রতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে কেরলের আরএসএস নেতাদের নিরাপত্তায় উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে জারি করা হয় সতর্কতা। NIA-এর পাশাপাশি IB-র তরফেও সতর্ক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

RSS leaders On PFI's 'Hitlist': ৫ RSS নেতা PFI-এর 'হিটলিস্টে'? রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
RSS Leader (Photo Credit: Twitter)

দিল্লি, ১ অক্টোবর:  কেরলের ৫ আরএসএস নেতা PFI-এর (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) 'হিটলিস্টে'। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। PFI-এর হিটলিস্টে যে ৫ আরএসএস নেতা রয়েছেন, তাঁদের নিরাপত্তা যাতে জোরদার হয়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি আরএসএস নেতাদের  ' Y' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে।

NIA-এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সতর্ক করা হয় সম্প্রতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে কেরলের আরএসএস নেতাদের নিরাপত্তায় উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে জারি করা হয় সতর্কতা। NIA-এর পাশাপাশি IB-র তরফেও সতর্ক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

আরও পড়ুন:   Russia-Ukraine War: ইউক্রেনের ৪ প্রদেশ দখলের ঘোষণা, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক NATO-র

জানা যাচ্ছে, কেরলের PFI নেতা মহম্মদ বশিরের বাড়ি থেকে একটি তালিকা উদ্ধার করেন গোয়েন্দারা। সেই তালিকাতেই কেরলের ৫ আরএসএস নেতার নাম পাওয়া যায় বলে খবর। মহম্মদ বশিরের বাড়ি থেকে যে তালিকা উদ্ধার করা হয়, তারপর থেকেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

(The above story first appeared on LatestLY on Oct 01, 2022 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).