পাশবিক! কারখানার কর্মীকে অপহরণ করে রাতভর ধর্ষণ চার যুবতীর
একটি কারখানার এক কর্মীকে অপহরণ করে তাঁকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠল চার যুবতীর বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে।
জলন্ধর: একটি কারখানার এক কর্মীকে (Factory Worker) অপহরণ (Kidnap) করে তাঁকে রাতভর (Overnight) ধর্ষণের (Rape) অভিযোগ উঠল চার যুবতীর বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) জলন্ধরে (Jalandhar)।
আক্রান্ত ওই ব্যক্তির অভিযোগ, রবিবার রাতে তিনি নিজের কাজ সেরে কারখানা থেকে জলন্ধরের লেদার কমপ্লেক্স রোড ধরে ফিরছিলেন। সেই সময় ২০ থেকে ২৩ বছরের চার যুবতী তাঁকে একটি ঠিকানা জিজ্ঞাসা করে। তিনি যখন তাদের ঠিকানা বলতে যান তখন তাঁকে ক্লোরোফর্ম টাইপের একটি জিনিস শুকিয়ে অজ্ঞান করে নিজেদের গাড়িতে তুলে নেন ওই চার যুবতী। তারপর একটি নির্জন জায়গায় নিয়ে যায়।
ওই ব্যক্তি আরও জানান, তিনি যখন হুঁশ ফিরে পান তখন দেখেন যে তাঁকে উলঙ্গ অবস্থায় একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপর ১০ থেকে ১২ ঘণ্টা আটকে রেখে রাতভর ওই চার যুবতী তাঁকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। পরে রাত তিনটের সময় তাঁকে রাস্তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। তিনি প্রথমে লজ্জায় কাউকে কিছু বলতে পারেননি। পরে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে এবিষয়ে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।
(The above story first appeared on LatestLY on Nov 22, 2022 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

