Terrorist killed in J&K: গতরাত থেকে সকাল পর্যন্ত অভিযান, কাশ্মীরে নিহত ৪ জঙ্গি; ধৃত ১

গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ চার জঙ্গি (Terrorists)। গত রাতে পুলওয়ামার চেওয়াক্লান এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দু'জন সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর আজ সকালে গান্দেরবালের সার্চ এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে একজন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে। এছাড়াও হান্দওয়াড়াতেও একজন জঙ্গি নিকেশ হয়েছে।

Terrorist killed in J&K: গতরাত থেকে সকাল পর্যন্ত অভিযান, কাশ্মীরে নিহত ৪ জঙ্গি; ধৃত ১
Terrorist killed in J&K encounter (Photo: ANI)

শ্রীনগর, ১২ মার্চ: গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ চার জঙ্গি (Terrorists)। গত রাতে পুলওয়ামার চেওয়াক্লান এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দু'জন সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর আজ সকালে গান্দেরবালের সার্চ এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়। সেখানে একজন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে। এছাড়াও হান্দওয়াড়াতেও একজন জঙ্গি নিকেশ হয়েছে।

আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেছেন, "আমরা গতকাল রাতে চার-পাঁচ জায়গায় যৌথ অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত পুলওয়ামায় এক পাকিস্তানি-সহ জইশ-ই-মহম্মদের দু'জন, গান্দেরবাল ও হান্দওয়াড়ায় লস্করের একজন করে সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এছাড়াও একজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। হান্দওয়াড়া ও পুলওয়ামায় এনকাউন্টার শেষ হয়েছে।"

বিজয় কুমার আরও জানিয়েছেন যে পুলওয়ামা এনকাউন্টারে নিহত হওয়া পাকিস্তানি জঙ্গি জেএম কমান্ডার কামাল ভাই। সে ২০১৮ সাল থেকে উপত্যকায় সক্রিয় ছিল।

(The above story first appeared on LatestLY on Mar 12, 2022 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).