Ranchi Gang Rape: জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় নাবালিকাকে গণধর্ষণ, রাঁচিতে ধৃত দুই নাবালক-সহ ৪

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কোকার এলাকায়।

Ranchi Gang Rape: জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় নাবালিকাকে গণধর্ষণ, রাঁচিতে ধৃত দুই নাবালক-সহ ৪
প্রতীকী ছবি

রাঁচি: জন্মদিনের অনুষ্ঠান (Birthday party) থেকে ফেরার পথে গণধর্ষণের (Gang rape) শিকার হল এক নাবালিকা (minor girl)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচির (Ranchi) কোকার (Kokar) এলাকায়।

শনিবার এপ্রসঙ্গে রাঁচি পুলিশের (Ranchi Police) তরফে জানানো হয়, শুক্রবার রাতে কোকার এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গেছিল ওই নাবালিকা। সেখান থেকে সে যখন বাড়ি ফিরছিল তখন ওই অনুষ্ঠানে থাকা দুই নাবালক-সহ চারজন তার পিছু পিছু এসে নির্জন একটি স্থানে (isolated place) পথ আটকায়। তারপর সবাই মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার (arrest) করে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh Assembly: উত্তরপ্রদেশ বিধানসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন সমাজবাদী পার্টির বিধায়ক দারা সিং চৌহান!

(The above story first appeared on LatestLY on Jul 15, 2023 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).