28 Airports Shut: ভারতের আকাশসীমায় পাক ড্রোন-মিসাইলের হানাদারি, আপৎকালীন পরিস্থিতিতে দেশের ২৮ বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ
আকাশপথে পাক ড্রোন, মিসাইল হামলা অব্যাহত থাকায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেশের ২৮টি বিমানবন্দর সাময়িক সময়ের জন্যে বন্ধ থাকার রাখার নির্দেশ জারি করেছে।
নয়াদিল্লি, ৯ মেঃ ভারত পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan Tension) পরিস্থিতির জেরে আতঙ্কে দেশবাসী। বৃহস্পতিবার গভীর রাত জুড়ে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবে ধেয়ে আসে একের পর এক পাকিস্তানি ড্রোন (Pakistani Drone)। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, প্রায় ৩০০-৪০০টি ড্রোন ছুঁড়েছিল পাকিস্তান। তার মধ্যে কয়েকটি ড্রোন নামিয়েছে ভারতীয় সেনা। শুক্রবারও জম্মু কাশ্মীরের উরি, সাম্বার আকাশে পাক ড্রোনের আগমন এবং সেই সঙ্গে বিস্ফোরণের শন্ধ শোনা যায়। আকাশপথে পাক ড্রোন, মিসাইল হামলা অব্যাহত থাকায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেশের ২৮টি বিমানবন্দর সাময়িক সময়ের জন্যে বন্ধ থাকার রাখার নির্দেশ জারি করেছে।
১০ মে শনিবার থেকে ১৫ মে বৃহস্পতিবার সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, রাজকোট, যোধপুর এবং কিষাণগড়-সহ মোট ২৮টি বিমানবন্দর বন্ধ থাকবে।
ভারত-পাক উত্তেজনার জেরে বন্ধ থাকা বিমানবন্দরের তালিকাঃ
শ্রীনগর
জম্মু
লেহ
চণ্ডীগড়
অমৃতসর
লুধিয়ানা
পাতিয়ালা
বাথিন্ডা
হালওয়ারা
পাঠানকোট
ভুন্টার
শিমলা
গগলস
ধর্মশালা
কিষাণগড়
জয়সলমের
যোধপুর
বিকানের
মুন্দ্রা
জামনগর
রাজকোটে
পোরবন্দর
কান্দলা
কেশোদ
ভূজ
গোয়ালিয়র
হিন্ডন
(The above story first appeared on LatestLY on May 09, 2025 09:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

