Shopian Encounter: কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান (Shopian) জেলার চৌগাম (Chowgam) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। পুলিশ জানিয়েছে, নিহত হওয়া দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ-সহ অন্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

Shopian Encounter: কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি
2 Terrorists killed in Shopian encounter (Photo: Twitter)

শ্রীনগর, ২৫ ডিসেম্বর: দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান (Shopian) জেলার চৌগাম (Chowgam) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। পুলিশ জানিয়েছে, নিহত হওয়া দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ-সহ অন্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের উপস্থিতির সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। বাহিনীকে দেখেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরই গুলির লড়াই শুরু হয়ে যায়। বেশ কয়েকঘণ্টা লড়াই চলার পর দুই জঙ্গির দেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে।

বুধবার শ্রীনগরের (Srinagar) ইদগাহে স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। যার জেরে নিহত হন রউফ আহমেদ খান নামে এক ব্যক্তি।

(The above story first appeared on LatestLY on Dec 25, 2021 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).