Shopian Encounter: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ান (Shopian) জেলার কনিগাম এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে। গুলির লড়াইয়ে দুই জওয়ানও জখম হয়েছেন।
শ্রীনগর, ২৬ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ান (Shopian) জেলার কনিগাম এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি (Terrorist)। নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে। গুলির লড়াইয়ে দুই জওয়ানও জখম হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তাবাহিনী জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্যের পরে দক্ষিণ কাশ্মীরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে গতকাল। তল্লাশি চলাকালীন জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। আজ সকালে প্রথম ১ জঙ্গি নিহত হয়। পরে আরও একজন নিকেশ হয়। আরও পড়ুন: Coronavirus Cases In India: ভারতের মোট কোভিড রোগীর সংখ্যা ছাড়ালো ১ কোটি ১ লাখ ৬৯ হাজারের গণ্ডী
Shopian encounter update: One unidentified terrorist neutralised; Operation underway, says Kashmir Zone Police https://t.co/74vhayVmNC
— ANI (@ANI) December 26, 2020
লুকিয়ে থাকা আরও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে।
(The above story first appeared on LatestLY on Dec 26, 2020 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

