UP Shocker: মোবাইল ফোন নিয়ে নেওয়ায়, অভিমানে আত্মহত্যা নাবালিকার
মোবাইল ফোনে আসক্ত ছিল ওই নাবালিকা।
নয়াদিল্লিঃ ফোন (Mobile Phone)চেয়ে না পাওয়ায় আত্মঘাতী তরুণী(Minor Commits Suicide)। বুধবার দুপুরে হাড় হিম করা ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)কৌশাম্বীতে(Kaushambi)। জানা গিয়েছে, মোবাইল ফোনে আসক্ত ছিল ওই নাবালিকা। এই নিয়ে বাড়িতে বকাঝকাও খান। এদিন দুপুরে ফের ফোন ঘাঁটতে দেখলে মেয়েকে বকাবকি করে ফোন নিয়ে নেন মৃত তরুণীর মা। এরপর মাঠে গম চাষ করতে চলে যান তিনি। বাড়ি ফিরে দেখেন সব শেষ! সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন ওই নাবালিকা।
ফোন নিয়ে নেওয়ায় আত্মঘাতী নাবালিকা
কান্নায় ভেঙে পড়েন মা। গোটা বিষয়টি জানানো হয় প্রতিবেশীদের। তাঁরাই খবর দেন পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুধুই কি মোবাইল ফোন? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, ইদানিং মোবাইল ফোনে আসক্ত হয়ে থাকত ওই নাবালিকা। এক কথায় ফোনে মুখ ডুবিয়ে বসে থাকত সারাদিন। সেভাবে কারও সঙ্গে মিশত না সে। সারাক্ষণ ঘরে বন্দি হয়ে একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করত সে। মোবাইলে আসক্তি নিয়ে আগেও তাকে বকঝকা করেছেন মা। কিন্তু সেই শাসনের মাশুল যে এভাবে দিয়ে হবে তা স্বপ্নেও কল্পনা করেননি মা।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
মোবাইল ফোন নিয়ে নেওয়ায়, অভিমানে আত্মহত্যা নাবালিকার
Kaushambi Shocker: 16-Year-Old Girl Dies by Suicide by Hanging Herself After Mother Took Away Mobile Phone in Uttar Pradeshhttps://t.co/S3pfd1uN7k#Kaushambi #Suicide #UttarPradesh
— LatestLY (@latestly) April 2, 2025
(The above story first appeared on LatestLY on Apr 03, 2025 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

