Delhi: বাথরুমের মধ্যে লাগানো গোপন ক্যামেরা, তদন্তে নেমে গ্রেফতার বাড়ির মালিকের ছেলে
ভাড়ার বাড়িতে গোপন ক্যামেরার মাধ্যমে মহিলার ওপর নজর রাখছিল এক ব্যক্তি। পুলিশে অভিযোগ জানাতেই শুরু হয় তদন্ত।
ভাড়ার বাড়িতে গোপন ক্যামেরার মাধ্যমে মহিলার ওপর নজর রাখছিল এক ব্যক্তি। পুলিশে অভিযোগ জানাতেই শুরু হয় তদন্ত। আর তারপরেই গ্রেফতার এক অভিযুক্ত। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুর (Shakarpur) এলাকায়। জানা যাচ্ছে, দীর্ঘদিন ওই বাড়িতে ভাড়া থাকার কারণে মালিক ও তাঁর পরিবারকে বিশ্বাস করত ওই মহিলা। কর্মরতা মহিলা কাজে যাওয়ার আগে মাঝেমধ্যেই মালিকের ঘরে চাবি রেখে যেতেন। তবে দিনদুয়েক আগে ঘরের এরটি জায়গায় সন্দেহজনক কিছু দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ তদন্তে নেমে ঘর থেকে এবং বাথরুম থেকে মোট দুটি ক্যামেরা উদ্ধার করে।
জানা যায়, এই ক্যামেরাগুলি লাগিয়েছিলেন ওই বাড়ির মালিকের একমাত্র ছেলে। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, প্রায়শই ঘরের রক্ষণাবেক্ষণের কাজের জন্য মহিলার ঘরে ঢুকতো সে। এবং মহিলার অনুপস্থিতিতেও অনেকবার ঘরের মধ্যে ঢুকে পড়ত সে। আর এর মাঝেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজর রাখছিল ওই যুবক। তাঁর ফোন থেকেও উদ্ধার হয়েছে একাধিক অশ্লীল ভিডিয়ো। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 11:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

