Shreya Ghoshal: শ্রেয়ার কলকাতা কনসার্টে বাজল ভালোবাসার সুর, হাজার হাজার দর্শকের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের
সেই লাইভ কনসার্টেই নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঋষি-অন্তরার ভালোবাসা সাক্ষী গোটা দুনিয়া।
কেবল প্রতিবাদের আওয়াজই নয়, ভালোবাসার সুরও শোনা গেল শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কলকাতার কনসার্টে। ১৯ অক্টোবর গায়িকার কনসার্টে কলকাতাবাসী সাক্ষী থাকল প্রেম-প্রতিবাদ দুয়েরইও। নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের কনসার্টে গান গাইলেন শ্রেয়া। সেই লাইভ কনসার্টেই নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঋষি-অন্তরার ভালোবাসা সাক্ষী গোটা দুনিয়া।
এদিন শ্রেয়া ঘোষালের কনসার্টে (Shreya Ghoshal Kolkata Concert) একটি বড় প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন ঋষি। যাতে লেখা ছিল, 'শ্রেয়া তুমি আমার দ্বিতীয় প্রেম'। উপচে পড়ে ভিড়ের মাঝেও ভক্তের সেই প্ল্যাকার্ড চোখে পড়ে গায়িকার। গান থামিয়ে কৌতূহলী শ্রেয়া জানতে চান, যুবকের প্রথম প্রেম তাহলে কে? শ্রেয়ার প্রশ্নের জবাবে পাশে থাকা অন্তরাকে দেখান ঋষি। এরপরেই আসেই ঋষি-অন্তরার প্রেম বিনিময়ের পালা। অসংখ্য দর্শক আর 'দ্বিতীয় প্রেমকে' সাক্ষী রেখে প্রেমিকাকে ভালোবাসা নিবেদন করলেন যুবক। একেবারে হাঁটু মুড়ে বসে আংটি ধরে অন্তরাকে বিয়ের প্রস্তাব দিলেন ঋষি।
শ্রেয়ার কনসার্টে ঋষি-অন্তরার প্রেম বিনিময়...
Y'all a proposal happened in the Shreya Ghoshal concert and she helped 😭❤️I'm screaming 😭 pic.twitter.com/Cg1G2otV73
— Ganesh✨ (@GaneshDGN) October 19, 2024
এমন এক মুহূর্তের সাক্ষী হবেন ঋষি-অন্তরা নিজেরাও সেটা হয়তো ভেবে আসেননি। তবে গায়িকার উৎসাহে সেও সম্ভব হল। অন্তরাকে প্রপোজ করার আগে ঋষিকে উৎসাহ দেন শ্রেয়া। বলেন, 'প্রপোজ করলে ভালোভাবে করতে হবে। প্রত্যেকে তোমায় দেখছে। হাজার হাজার দর্শক এখানে রয়েছে'। ঋষিকে উৎসাহ দেন উপস্থিত দর্শকেরাও। ব্যস তারপরে আর কি! প্রেমিকাকে দিয়েই ফেললেন প্রেম প্রস্তাব।
(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

