Ranveer Singh Nude Photoshoot: রণবীরের সাহসী ফটোশ্যুটে সমস্যা কোথায়? মারাঠি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে রণবীরকে সমর্থন বিদ্যা বালানের
ফটোশ্যুটের (Photoshoot) জন্য বিবস্ত্র হয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। 'পেপার' ম্যাগাজিনের জন্য বিবস্ত্র হয়ে রণবীরের করা ফটোশ্যুট নিয়ে চর্চা চলছেই। কেও রণবীরকে এভাবে দেখে প্রশংসা করছেন, তো কেউ সমালোচনায় বিদ্ধ করেছেন তাঁকে। এই ফটোশ্যুটের জন্যই সম্প্রতি আইনি জটেও জড়িয়েছেন রণবীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এধরনের ফটোশ্যুট করে মহিলাদের অনুভূতিকে আঘাত করেছেন অভিনেতা। তবে সাহসী ফটোশ্যুটকে কুর্নিশ জানিয়ে অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। এবার রনবীরের ফটোশ্যুট নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান (Vidya Balan)।মারাঠি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় রণবীর সিং-এর করা সাম্প্রতিক ফটোশ্যুটের ছবিগুলি কি তিনি দেখেছেন? এবিষয়ে তাঁর কী মত? মজার ছলে বিদ্যা বলেন- 'সমস্যাটা কোথায়? প্রথমবার কোনও পুরুষ এমনটা করেছেন, আমাদেরও একটু চোখের আরাম করতে দিন না।'
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jul 30, 2022 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

