Ullu App: রিয়্যালিটি শোয়ের 'সেক্স পজ়িশন' নিয়ে বিতর্ক, জোরদার সমালোচনা প্রিয়াঙ্কার, দেখুন কী হল
উল্লু অ্যাপের ওই শো বন্ধ করা হোক বলেও শিবসেনা সাংসদ দাবি করেন। উল্লু অ্যাপের ওই শো নিয়ে প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রতিবাদের পর আসরে নামেন বিজেপির নিশিকান্ত দুবে। ওই শোয়ের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
দিল্লি, ২ মে: উল্লু অ্যাপের (Ullu App) রিয়্যালিটি শো নিয়ে তোপ দাগলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিবসেনার (উদ্ভব বালাসাহেব ঠাকরে) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) উল্লু অ্যাপের একটি রিয়্যালিটি শো নিয়ে বিষোদগার প্রকাশ করেন। উল্লু অ্যাপের ওই রিয়্যালিটি শোয়ে যেভাবে প্রতিযোগীদের 'সেক্স পজ়িশন' দেখাতে বলা হচ্ছে, তা অশ্লীল বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
শুধু তাই নয়, উল্লু অ্যাপের ওই শো বন্ধ করা হোক বলেও শিবসেনা সাংসদ দাবি করেন। উল্লু অ্যাপের ওই শো নিয়ে প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রতিবাদের পর আসরে নামেন বিজেপির নিশিকান্ত দুবে। ওই শোয়ের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
দেখুন প্রিয়াঙ্কা চতুর্বেদী কীভাবে অভিযোগ জানান উল্লু অ্যাপের বিরুদ্ধে...
I have raised this in the standing committee that apps such as this, namely, Ullu App and Alt Balaji have managed to escape the ban by I&B ministry on apps for obscene content. I am still awaiting their reply. pic.twitter.com/evZS1LFvLZ
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) May 1, 2025
গত ১৪ মার্চ বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয় অশ্লীলতার অভিযোগ। সংশ্লিষ্ট ওটিটি অ্যাপগুলি অশ্লীলতার সীমা ছাড়াচ্ছে। পর্নোগ্রাফিক কনটেন্ট দেখিয়ে ওই প্ল্যাটফর্মগুলি মানুষকে আকৃষ্ট করছে। অশ্লীলতার অভিযোগেই ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে কেন্দ্রীয় সরকারের তরফে নিষিদ্ধ করা হয়। তবে ওই তালিকায় ছিল না উল্লু অ্যাপ। এবার ওই অ্যাপ নিয়ে অভিযোগ করলেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
উল্লু অ্যাপের রিয়্যালিটি শোয়ের যে ভিডিয়ো ভাইরাল হয় সেখানে দেখানো হয়, আজাজ খান সঞ্চালকের আসনে বসে। তিনি প্রতিযোগীদের বলেন, বেশ কয়েকটি 'কাম সূত্রের' পজ়িশন দেখাতে। আজাজ খানের বলার পর প্রতিযোগীরা তা দেখান প্রকাশ্যে। যে ভিডিয়ো ক্লিপিংস নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

