Twinkle Khanna's daughter: টুইঙ্কেল খান্নার মেয়ে নিতারাকে পোষা কুকুরে কামড়াল, তারকা বিস্তারিত জানালেন

তিনটি জলাতঙ্কের ইনজেকশন এবং একটি টিটেনাস নেওয়ার পরেও নিতারার কোনো অনুশোচনা নেই।

Twinkle Khanna's daughter: টুইঙ্কেল খান্নার মেয়ে নিতারাকে পোষা কুকুরে কামড়াল, তারকা বিস্তারিত জানালেন
Twinkle Khanna's daughter was bitten by pet dog (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: বলি তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টুইঙ্কেল খান্নার (Twinkle Khanna) আদরের কন্যা নিতারাকে তাঁদের পোষা কুকুর (Pet Dog) কামড়ে দেয়। টুইঙ্কেল খান্না নিজেই এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে টুইঙ্কল এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানানান ক্রিসমাসের (Christmas Holidays) সময় তাঁদের কন্যা নিতারাকে দুই হাতেই কুকুর কামড়েছে। নিতারাকে ৩টি রেবিস ইনজেকশন এবং একটি টিটেনাস ইনজেকশন নিয়েছেন। তবুও তাঁরা কুকুরটিকে রক্ষা করেছেন। ঘটনাটিকে তিনি 'দুর্ঘটনা' বলে অভিহিত করেছেন । আরও পড়ুন: Shah Rukh Khan: মুম্বইতে ‘ডাঙ্কি’-এর ফ্যান মিটে যোগ দিলেন শাহরুখ খান , ভক্তদের আবদার মেটালেন বাদশা (দেখুন ভিডিও )

টুইঙ্কল আরও জানান, তিনটি জলাতঙ্কের ইনজেকশন এবং একটি টিটেনাস নেওয়ার পরেও নিতারারও কোনো অনুশোচনা নেই। সেও ঘটনাটিকে সে দুর্ঘটনা বলেছে। ১১ বছরের নিতারা বলেছে, ‘ফ্রেডি (কুকুরটি) আমাকে কামড়াতে চায়নি এবং ফ্রেডি ভালো থাকলে আমার কোনও খারাপ লাগা নেই।

দেখুন 

 

View this post on Instagram

 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).