Mia Khalifa on Bigg Boss OTT 2: বিগ বসের ঘরে পর্ন তারকা, প্রতিযোগী হয়ে আসছেন মিয়া খলিফা!

মিয়া একা নন, অশ্লীল ছবি বানানোর দায়ে হাজতবাস করা শিল্পপতি রাজ কুন্দ্রা তথা অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীর কাছেও বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজিনের জন্যে প্রস্তাব গিয়েছে বলে খবর।

Mia Khalifa on Bigg Boss OTT 2: বিগ বসের ঘরে পর্ন তারকা, প্রতিযোগী হয়ে আসছেন মিয়া খলিফা!
Mia Khalifa (Photo Credits: Instagram)

মুম্বই, ১৭ জুনঃ বিগ বস ওটিটি-র (Bigg Boss OTT 2) দ্বিতীয় সিজিন নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে বেশ চর্চা শুরু হয়েছে। বিগ বস ওটিটি-র প্রথম সিজিন সঞ্চালনা করেছিলেন করন জোহার (Karan Johar)। তবে দ্বিতীয় সিজিনে সঞ্চালনার ভার তুলে নিয়েছেন সলমন খান (Salman Khan)। দ্বিতীয় সিজিনের ঘোষণা হতেই শো-য়ে প্রতিযোগী হয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্ত মহলে। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পর্ন তারকা মিয়া খালিফা (Mia Khalifa) বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজিনে প্রতিযোগী হয়ে আসছেন।

শো নির্মাতাদের তরফে নাকি ইতিমধ্যেই মিয়ার কাছে প্রস্তাব করা হয়েছে বলে খবর। তবে কেবল মিয়া একা নন, অশ্লীল ছবি বানানোর দায়ে হাজতবাস করা শিল্পপতি রাজ কুন্দ্রা (Raj Kundra) তথা অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীর কাছেও বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজিনের জন্যে প্রস্তাব গিয়েছে বলে খবর। যদিও সেই খবরে শো নির্মাতাদের তরফে এখনও কোন নিশ্চয়তা দেওয়া হয়নি।

এর আগে ২০১৫ সালে গুজব ছড়িয়েছিল নীল ছবির তারকা মিয়া খালিফা বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে আসছেন। কিন্তু সেই গুজব মিয়া (Mia Khalifa) নিজে বন্ধ করেছিলেন। সেবার টুইট করে তারকা লিখেছিলেন, 'স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমি ভারতে পা রাখছি না। তাই যারা বলছেন আমি বিগ বসের জন্যে আগ্রহী তাঁদের বরখাস্ত করা উচিৎ'। তবে বিগ বস ওটিটি সিজিন ২ নিয়ে মিয়ার (Mia Khalifa on Bigg Boss OTT 2) তরফে এখনও কোন অফিসিয়াল বিবৃতি ঘোষণা করা হয়নি।

উল্লেখ্যে, ২০১১ সালে বিগ বিসে সিজিন ৫- এ প্রথমবার কোন পর্ন তারকা পা রেখেছিলেন। সানি লিওন (Sunny Leone) প্রতিযোগী হয়ে এসেছিলেন বিগ বসের ঘরে। ভারতের ইন্ডাস্ট্রিতে এটি ছিল সানির হাতেখড়ি। বিগ বসের পর নায়িকাকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি।

(The above story first appeared on LatestLY on Jun 17, 2023 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).