Dalljiet Kaur Wedding: বিয়ে সেরেই মধুচন্দ্রিমার পথে অভিনেত্রী দলজিৎ কৌর, ব্যাংককে নতুন সকাল
শনিবার বিয়ে সেরেই রবিবারের সকালে দম্পতির চোখ খুলল ব্যাংককের হোটেলে।
মুম্বই, ১৯ মার্চঃ বিয়ে সেরেই মধুচন্দ্রিমার পথে টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। শনিবার ৪০ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ছেন তারকা। মার্কিন শিল্পপতী নিখিল প্যাটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দলজিৎ (Dalljiet Kaur Wedding)।
আরও পড়ুনঃ শাহরুখের পর এবার বক্স অফিসে রণবীর কাপুরের ম্যাজিক, বলিউডে বছরের দ্বিতীয় ১০০ কোটির সিনেমা TJMM

পরিবার থেকে শুরু করে আত্মীয়, ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের নিয়ে একেবারে হৈ হৈ করে সম্পন্ন হয়েছে যুগলের বিয়ের অনুষ্ঠান। সাদা ল্যাহেঙ্গা এবং পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন বর-বউ। নতুন কনের মাথায় ছিল লাল রঙের নকশা কাটা উরনি। বিয়ে সেরেই মদুচন্দ্রিমার পথে রওনা দিয়েছেন নবদম্পতি। শনিবার বিয়ে সেরেই রবিবারের সকালে দম্পতির চোখ খুলল ব্যাংককের হোটেলে।
View this post on Instagram
উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। টেলি তারকা শালীন ভানুটের সঙ্গে গাঁটছড়া বেঁধে ছিলেন তিনি। কিন্তু ছয় বছর একসঙ্গে থাকার পর নিজেদের রাস্তা আলাদা করে নেয় তাঁরা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদ ঘটে শালীন এবং দলজিতের। প্রথম স্বামীর সঙ্গে তাঁর একটি ছেলেও রয়েছে। ছেলের নাম জয়ডন কৌর। মায়ের সঙ্গেই থাকে সে।
View this post on Instagram
প্রথম বিয়ে ভাঙার পর নতুন করে আবার নিজের সংসার সাজিয়েছেন অভিনেত্রী। মার্কিন শিল্পপতী নিখিল প্যাটেলের সঙ্গে দলজিতের আগামী দিন সুখের হোক সেই শুভ কামনাই করছেন তাঁর অনুগামীরা।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

