Abhishek Malhan: হাসপাতালে ভর্তি অভিষেক, গ্র্যান্ড ফাইনালের দৌড় থেকে বাদ বিগ বস ওটিটি সিজিন টু প্রতিযোগী!
শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তবে কি বিগ বস ওটিটি সিজিন ২ এর বিজেতা হওয়ার দৌড় থেকে ছিটকে যাচ্ছেন অভিষেক? প্রশ্ন উঠছে দর্শকের মনে।
মুম্বই, ১৪ অগাস্টঃ বিগ বস ওটিটি সিজিন টু (Bigg Boss OTT 2) এর গ্র্যান্ড ফিনালের আসর বসতে চলেছে আজ সোমবার। বিজেতা হওয়ার দৌড়ে রয়েছেন অভিষেক মলহন, এলভিস যাদব, পূজা ভাট, মনীষা রানি এবং বেবিকা দুবে। পাঁচ ফাইনালিস্ট প্রতিযোগীর মধ্যে জয়ের মুকুট কার মাথায় উঠতে চলেছে সেই দিকেই নজর সকলের। দর্শকদের ভোটের নিরিখেই ঘোষণা হবে বিজেতার নাম। তবে জানা যাচ্ছে, শেষ মুহূর্তে এসে গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে পারেননি অভিষেক মলহন (Abhishek Malhan)। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তবে কি বিগ বস ওটিটি সিজিন ২ এর বিজেতা হওয়ার দৌড় থেকে ছিটকে যাচ্ছেন অভিষেক? প্রশ্ন উঠছে দর্শকের মনে।
বিগ বস প্রতিযোগীর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন বোন প্রেরণা মলহন। গত সপ্তাহে বিগ বসসের ঘরেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। আর সেই কারণেই ফাইনালে পর্বে পারফর্মকরতে পারবেন না অভিষেক। টুইট করে সেই সংবাদ অভিষেকের ভক্তদের জানিয়েছেন প্রেরণা। পারফর্ম করতে না পারলেও বিজেতা হওয়ার দৌড় থেকে বাদ যাননি অভিষেক।
আজ রাত ৯টা থেকে জিও সিনেমায় স্ট্রিম হবে বিগ বস ওটিটি সিজিন টু এর গ্র্যান্ড ফিনালের (Bigg Boss OTT Final )। সঞ্চালক সলমন খান (Salman Khan) বিজয়ীর হাতে তুলে দেবেন পাখির চোখ ওই ট্রফিটি।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

