Miss Nederland 2023: ইতিহাস গড়লেন ডাচ মডেল, ট্রান্স মহিলার মাথায় মিস নেদারল্যান্ড ২০২৩এর মুকুট

রিকির পরবর্তী লক্ষ্য 'মিস ইউনিভার্স ২০২৩'। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার প্রস্তুতি। মিস ইউনিভার্সে অংশ নেওয়া তিনি দ্বিতীয় ট্রান্স মহিলা হতে চলেছেন।

Miss Nederland 2023: ইতিহাস গড়লেন ডাচ মডেল, ট্রান্স মহিলার মাথায় মিস নেদারল্যান্ড ২০২৩এর মুকুট
Miss Nederland 2023 Rikkie Valerie Kollé (Photo Credits: Twitter)

শনিবার ৮ জুলাই নেদারল্যান্ডের লিউসডেনের AFAS থিয়েটারে আয়োজিত হয়েছিল 'মিস নেদারল্যান্ড ২০২৩' (Miss Nederland 2023) প্রতিযোগিতা। বিজয়ী মুকুট উঠেছে ডাচ মডেল তথা অভিনেত্রী রিকি ভ্যালেরি কোলের (Rikkie Valerie Kollé) মাথায়। ২২ বছর বয়সী এই ডাচ মডেল একজন ট্রান্সজেন্ডার মহিলা। রিকি মিস ইউনিভার্স নেদারল্যান্ড জয়ী হয়ে ইতিহাস তৈরি করেছেন। কারণ তিনি প্রথম ট্রান্সজেন্ডার মহিলা হিসেবে জাতীয় খেতাব অর্জন করেছেন। রিকির পরবর্তী লক্ষ্য 'মিস ইউনিভার্স ২০২৩' (Miss Universe 2023)। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার প্রস্তুতি। মিস ইউনিভার্সে অংশ নেওয়া তিনি দ্বিতীয় ট্রান্স মহিলা হতে চলেছেন। প্রথম ছিলেন ২০১৮ সালের মিস ইউনিভার্স প্রতিযোগী স্পেনের অ্যাঞ্জেলা পন্সে।

মিস নেদারল্যান্ড ২০২৩... 

 

ট্রান্স মহিলা রিকির মাথায় মিস নেদারল্যান্ড ২০২৩এর মুকুট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).