বিয়ে করছেন নুসরত? ভোটে জিতে খাজা বাবার দরগায় তারকা সাংসদ

ব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বসিরহাট(Basirhat) কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষ ভোটে জিতে আসা টলি নায়িকা নুসরত জাহান(Nusrat Jahan)। শোনা যাচ্ছে, আগামী জুন মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের এই হার্টথ্রব।

বিয়ে করছেন নুসরত? ভোটে জিতে খাজা বাবার দরগায় তারকা সাংসদ
খাজা বাবার দরগায় নুসরত জাহান(Twitter)

কলকাতা, ২৭ মে: খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বসিরহাট(Basirhat) কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষ ভোটে জিতে আসা টলি নায়িকা নুসরত জাহান(Nusrat Jahan)। শোনা যাচ্ছে, আগামী জুন মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের এই হার্টথ্রব। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শহরের বিখ্যাত ব্যবসায়ী নিখিল জৈনের(Nikhil Jain) সঙ্গে তাঁর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির সকলেরই প্রায় জানা। এমপি বিড়লা ফাউন্ডেশনের প্রাক্তনী নিখিল ম্যানেজমেন্ট পড়েছেন ইংল্যান্ডের ওয়ার উইক বিজনেস স্কুল থেকে। বেশ কয়েক বছরের সম্পর্ক তাঁদের। এবার চারহাত এক হওয়ার পালা। তাই ভাবী স্ত্রীর ভোটে জেতার খবরেই ভীষণ খুশি নিখিল নিজের ফেসবুকেও নুসরতকে নিয়ে একটি পোস্ট করেন। কিছুক্ষণ পরেই হয়তো তাঁর চমক ভাঙে, সঙ্গে সঙ্গেই পোস্টটি সরিয়ে নেন তিনি। তবে ততক্ষণে নায়িকার ভক্তদের চোখে পড়েছে পোস্টটি, তাই বিয়ের প্রসঙ্গটি জানাজানি হতে সময় নেয়নি।

জানা গিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং(Destination Wedding) করছেন নুসরত নিখিল। ইস্তানবুলের এক পাঁচতারা হোটেলে বসছে বিয়ের আসর। বিয়ের দিন নির্দিষ্ট হয়ে যাওয়ায় গোছগাছও শুরু হয়ে গিয়েছে। সম্ভবত জুনের ১৯, ২০ ও ২১ তারিখের জন্য ইস্তানবুল পাড়ি দেবে নায়িকা ও ব্যবসায়ীর পরিবার। নায়িকার পার্কসার্কাসের ব্রডস্ট্রিটের বাড়িতেও চলছে বিয়ের কেনাকাটার তোরজোর। মেয়ের বাড়ি বলে কথা, তাই আয়োজনে কোনওরকম খামতি নেই। ইতিমধ্যে গোটা টলিপাড়া নয়, নায়িকার অনুরাগীরাও বিষয়টি ভালমতো জেনে যেতেন। শুধু লোকসভা ভোটের চূড়ান্ত ব্যস্ততায় বিয়ের বিষয় ঢুকে পড়ুক তা চাননি, নুসরত নিজেই। সেকারণেই বিষয়টিকে উহ্য রেখেই সমস্ত কাজকর্ম করা হয়েছে। ইতিমধ্যে দুই তরফের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে গিয়েছে বিয়ের কার্ড। হাতে একটি মাসও সময় নেই শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তবে প্রকাশ্যে এখনও বিয়ে নিয়ে মুখ খোলেননি নায়িকা, যদিও ভাবী স্বামীর সোশ্যাল মিডিয়ার পোস্টটি চাউর হতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

এদিকে প্রথমবার ভোটে লড়ে বিরাট ব্যবধানের জয়ের পর আজমেঢ় শরীফে গিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেকথা। খাজা গরিবে নওয়াজের দরগায় দেখা গেল তৃণমূলের গ্ল্যামার গার্লকে। একই সঙ্গে বিয়ের খবরে খুশি নুসরতের অনুরাগী মহল।

(The above story first appeared on LatestLY on May 27, 2019 06:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).