Saibal Bhattacharya: মাথায়, পায়ে আঘাত, ভিডিয়ো করে নিজেকে শেষ করার চেষ্টা টলিউড অভিনেতা শৈবাল ভট্টাচার্যের
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কী কারণে টেলিভিশনের ওই অভিনেতা আত্মহননের চেষ্টা করেন, সে বিষয়ে খোঁজ শুরু করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ তদন্ত শুরু করেছে।
কলকাতা, ৯ অগাস্ট: আত্মহত্যার চেষ্টা করলেন টলিউড অভিনেতা শৈবাল ভট্টাচার্য (Saibal Bhattacharya)। ধারাল অস্ত্র দিয়ে মাথায় এবং পায়ে আঘাতের চেষ্টা করেন শৈবাল। এরপর রক্তাক্ত অবস্থায় শৈবালকে হাসপাতালে ভর্তি করা হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কী কারণে টেলিভিশনের ওই অভিনেতা আত্মহননের চেষ্টা করেন, সে বিষয়ে খোঁজ শুরু করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে একাধিক জনপ্রিয় মেগা-সহ বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেন শৈবাল ভট্টাচার্য।
View this post on Instagram
সম্প্রতি টালিগঞ্জে একের পর এক অভিনেত্রীর মৃত্যুর খবর মেলে। পল্লবী থেকে শুরু করে মঞ্জুষা, বিদিশাদের মৃত্যুর খবর মেলে। যা নিয়ে সম্প্রতি টলি পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে শৈবাল ভট্টাচার্য কেন ধারাল অস্ত্র দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কর্ম জীবনের অনিশ্চয়তাই কি শৈবাল ভট্টাচার্যকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Aug 09, 2022 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

