Sudipa Chatterjee: বিয়ের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়, শুভেচ্ছায় ভাসলেন 'রান্নাঘরের রানি'

Sudipa Chatterjee: বিয়ের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়, শুভেচ্ছায় ভাসলেন 'রান্নাঘরের রানি'
সুদীপা চট্টোপাধ্যায়, ছবি ফেসবুক

কলকাতা, ৩ জুন: নিজের বিয়ের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। এগারো বছর আগে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। গত এগারো বছর আগে ৯ জুলাই অগ্নিদেবের (Agnidev Chatterjee) সঙ্গে ঘরোয়াভাবে সাতপাকে বাঁধা পড়েন তিনি। অগ্নিদেবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেও, তার ছবি এতদিন প্রকাশ্যে আনেননি 'রান্নাঘরের রানি'। ১১ বছর সংসার করার পর অবশেষে সেই বিশেষ দিনের ছবি শেয়ার করলেন সুদীপা।

বিয়ের ছবির পাশাপাশি অগ্নিদেবের সঙ্গে মধুচন্দ্রিমার ছবিও শেয়ার করেন সুদীপা। বিয়ের পর একবার নয়, পরপর দুবার মধুচন্দ্রিমার ছবি শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক। শুধু তাই নয় সুইজারল্যান্ড থেকে মানালিতে হানিমুন, বিয়ের পর থেকে অগ্নিদেব চট্টোপাধ্যায় তাঁর কোনও স্বপ্ন অপূর্ণ রাখেননি বলেও জানান সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Shah Rukh Khan's Lookalike: শাহরুখ না বাদশার 'হমশকল, ছবি দেখলে ঘাবড়ে যাবেন

দেখুন...

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর বর্তমানে তাঁদের জীবনে এসেছে ছোট্ট আদিদেব।ছোট্ট আদিদেবের সঙ্গে সুদীপা নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) বিভিন্ন সময় ছবিও শেয়ার করেন।

(The above story first appeared on LatestLY on Jun 03, 2021 08:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).