Valentine's Day 2023: কেবল ভ্যালেন্টাইনস ডে নয়, রাজের প্রেমে প্রতিদিনই ভিজছেন শুভশ্রী
হিসাবের খাতায় থাকা কোন বিশেষ দিন হোক কিংবা বেহিসেবি কোন দিন, রাজ-শুভশ্রীর প্রেম যাপন মুগ্ধ করে সকলকেই।
টলিপাড়া থেকে ভক্তমহল রাজ শুভশ্রীর (Raj-Subhashree) জুটি দারুণ জনপ্রিয়। এক্কেবারে একঘর। দর্শক বেজায় পছন্দ করেন তাঁদের জুটিকে। সব সময়ে যেন একে অপরের প্রেমে মাখো মাখো হয়ে রয়েছেন দুটিতে। হিসাবের খাতায় থাকা কোন বিশেষ দিন হোক কিংবা বেহিসেবি কোন দিন, রাজ-শুভশ্রীর (Subhashree Ganguly and Raj Chakraborty) প্রেম যাপন মুগ্ধ করে সকলকেই। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ (Raj Chakraborty ) ঘরনি। স্বামী-স্ত্রীর একাধিক ক্যামেরাবন্দি আদুরে মুহূর্তগুলো একত্রিত হয়ে তৈরি এই ভিডিয়ো। যার ক্যাপশনে নায়িকা (Subhashree Ganguly) লিখেছেন, ‘তোমার সঙ্গে প্রতিটা দিনই ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে রাজ’।
রাজের প্রেমে ভিজছেন শুভশ্রীঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

