KIFF 2022: তৃণমূল সরকার 'প্রতিহিংসাপরায়ণ', কিফে আমন্ত্রণ না পেয়ে মত শ্রীলেখার
শ্রীলেখা অভিযোগ করেন, কলকাতা আন্তর্জাতিস চলচ্চিত্র উৎসব থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকী, কেউ ফোনও করেননি। তাঁর রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বলেই কি এমন করা হল বলে প্রশ্ন তোলেন অভিনেত্রী।
কলকাতা, ২৬ এপ্রিল: সোমবার শুরু হয়েছে এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF )। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুন্দীপ রায়, পাওলি দাম, ইন্দ্রাণী হালদার, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়াদের নিয়ে বসে তারার হাট। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ডাক পাননি শ্রীলেখা মিত্র। এমনই অভিযোগ করলেন অভিনেত্রী।
শ্রীলেখা (Sreelekha Mitra) অভিযোগ করেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকী, কেউ ফোনও করেননি। তাঁর রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বলেই কি এমন করা হল বলে প্রশ্ন তোলেন অভিনেত্রী। পাশাপাশি তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন অভিনেত্রী। তৃণমূল কংগ্রেস সরকার 'প্রতিহিংসাপরায়ণ' বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।
সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হন সদ্য নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা। স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী পাশে দেখা যায় শত্রুঘ্নকে। আগামী বছর বিজিবিএসে টলিউডকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2022 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

