Indraneil Sengupta Birthday: শুভ জন্মদিন ইন্দ্রনীল! 'খলনায়ক'-র রিয়েল লাইফ থেকে রিল লাইফ একঝলকে
এলার চার অধ্যায়, অপরাজিতা তুমি, মিশর রহস্য থেকে কাহানি (Indraneil Sengupta Movies)। একের পর এক হিন্দি এবং বাংলা মিশিয়ে ছবিতে অভিনয় দক্ষতায় বারবার মুগ্ধ করেছেন ইন্দ্রনীল (Indraneil Sengupta)। ৮ সেপ্টম্বর ৪৪ বছরে পা দিলেন সিনে দুনিয়ার 'খলনায়ক' ইন্দ্রনীল (Happy Birthday Indraneil Sengupta)। সিনে দুনিয়ার পাশাপাশি ইন্দ্রনীল একজন পুরোপুরি ফ্যামিলিম্যান, স্ত্রী এবং মেয়েকে নিয়ে হ্যাপিলি ম্যারেড! অসমের গুয়াহাটি-তে জন্ম ইন্দ্রনীল, বেড়ে ওঠা কলকাতায়। এরপর মডেলিংয়ে নিজের কেরিয়ার গড়তে চলে আসেন মুম্বই। ২০০৮ সালের ১ মার্চ বিয়ে করেন বরখা বিসতের সঙ্গে, ২০১১-তে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান, মীরা।

ইন্দ্রনীল সেনগুপ্ত মডেল হিসেবে ডিজাইনার রোহিত বল ও কোরিওগ্রাফার মার্ক রবিনসন ও অচলা সচদেবের সঙ্গে কাজ করেছেন। ফাল্গুনী পাঠক, জগজিৎ সিং, যেশুদাস প্রভৃতি ভারতীয় গায়কের মিউজিক অ্যালবামে কাজ করেন। স্টার প্লাসের 'প্যায়ার কে দো নাম...এক রাধা এক শ্যাম' ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ২০০৪-এ 'শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট' ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনে দুনিয়ায় পথচলা শুরু ইন্দ্রনীলের। ২০০৮ সালে 'জানালা' ছবিতে স্বস্তিকা মুখার্জির বিপরীতে অভিনয়ে করে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু। আপাতত লকডাউনে ঘরেই বন্দি ইন্দ্রনীল, মেয়ে-স্ত্রীয়ের সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছেন তিনি। শুভ জন্মদিন ইন্দ্রনীল সেনগুপ্ত!
(The above story first appeared on LatestLY on Sep 08, 2020 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).