Happy Birthday Oindrila Sen: ঐন্দ্রিলার জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অঙ্কুশ, দেখুন ভিডিয়ো
জন্মদিনের রাতে ঐন্দ্রিলাকে আদরে ভরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে 'গোরিলা' বলেও সম্মোধন করতে শোনা যায় অভিনেতাকে। যা শুনে প্রথমে থতমত খেয়ে যান ঐন্দ্রিলা। পরে অঙ্কুশের মজায় হেসে ফেলেন অভিনেত্রীও।
কলকাতা, ৩১ মার্চ: ঐন্দ্রিলার (Oindrila Sen) জন্মদিনে বিশেষ ভিডিয়ো শেয়ার করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জন্মদিনের রাতে ঐন্দ্রিলাকে আদরে ভরিয়ে দেন তাঁর জীবনের বিশেষ মানুষ। শুধু তাই নয়, অঙ্কুশ, ঐন্দ্রিলার সম্পর্কের ১১ বছর অতিক্রান্ত বলেও জানান অভিনেতা। ফলে জন্মদিনের রাতে ঐন্দ্রিলাকে আদরে ভরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে 'গোরিলা' বলেও সম্মোধন করতে শোনা যায় অভিনেতাকে। যা শুনে প্রথমে থতমত খেয়ে যান ঐন্দ্রিলা। পরে অঙ্কুশের মজায় হেসে ফেলেন অভিনেত্রীও। ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশকে দেখা যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করতে।
আরও পড়ুন: Katrina Kaif And Vicky Kaushal: ক্যাটরিনা, ভিকি কৌশল ছুটিতে, তারকা দম্পতির ছবিতে আপ্লুত অনুরাগীরা
View this post on Instagram
অঙ্কুশ, ঐন্দ্রিলার মজার ভিডিয়ো দেখে সেখানে তাঁদের অনুরাগীদের পাশাপাশি একাধিক অভিনেত্রীকেও মন্তব্য করতে দেখা যায়। যার মধ্যে পূজা বন্দ্য়োপাধ্যায়, অদ্রিজা রায় অন্যতম। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকেও দেখা যায় ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
(The above story first appeared on LatestLY on Mar 31, 2022 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

