ঈদে টক্কর জিৎ- দেবের, 'শেষ থেকে শুরু' না 'কিডন্যাপ'কে জিতবে বক্স অফিস যুদ্ধে

টলিউড (Tollywood) বক্স অফিস (Box office)-এ আবার টক্করের অপেক্ষায় জিৎ (Jeet)- দেব (Dev)। যে দ্বৈরথটা নিয়ে কয়েক বছর আগেও টলিউড সরগরম থাকত। এখনও হয়, তবে লড়াই কিছুটা সময় অসম হয়ে দাঁড়ায়।

ঈদে টক্কর জিৎ- দেবের, 'শেষ থেকে শুরু' না 'কিডন্যাপ'কে জিতবে বক্স অফিস যুদ্ধে
ঈদে জিত-দেব ডুয়েল (Photo Credit: Instagram)

 কলকাতা, ২৬ এপ্রিল: টলিউড (Tollywood) বক্স অফিস (Box office)-এ আবার টক্করের অপেক্ষায় জিৎ (Jeet)- দেব (Dev)। যে দ্বৈরথটা নিয়ে কয়েক বছর আগেও টলিউড সরগরম থাকত। এখনও হয়, তবে লড়াই কিছুটা সময় অসম হয়ে দাঁড়ায়। টলিউডের এক বড় প্রযোজক সংস্থার সঙ্গে জিৎ কার্যত ঝামেলার করে বেরিয়ে আসতেই এই দ্বৈরথে কিছুটা ভাটা এসেছে। এবার ঈদে ফিরছে জিৎ বনাম দেব দ্বৈরথ। অনেকেই বলছেন, এবার লড়াইটা সমানে সমানে। অগাস্টে ঈদের ভরা মরসুমে একই সঙ্গে মুক্তি পাওয়ার কথা জিৎ-এর 'শেষ থেকে শুরু'(Sesh Theke Shuru) ও দেবের 'কিডন্যাপ' (Kidnap)। জিৎ-এর সিনেমার নায়িকা কোয়েল (Koel), দেবের রুক্মিণী (Rukmini Mitra)। জিৎ-এর 'শেষ থেকে শুরু'সিনেমাটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। দেবের 'কিডন্যাপ'সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ (Raja Chanda)। এমনিতে টলিউডের চেনা ফর্মলা হল-জিতের ছবি মুক্তি পায় ঈদ আর দিওয়ালিতে। সেখানে দেবের ছবি মুক্তি পায় পয়লা বৈশাখ আর পুজোতে। ঠিক যেমন ঈদ সলমন খান (Salman Khan), দিওয়ালি শাহরুখ খান (Shahrukh Khan) আর বড়দিন আমির খান (Aamir Khan) বলে বলা হয়। তবে এবার ঈদেই জিৎ- দেব সম্মুখসমরে। দেব এখন ব্যস্ত ভোটের প্রচারে। ভোট মিটলেই দেব কোমর বেধে নেমে পড়বেন তাঁর সিনেমা প্রচারের কাজে। জিৎ আবার নতুন পন্থায় প্রচার করে 'শেষ থেকে শুরু'-কে দর্শকদের কাছে নিয়ে যেতে চান।

ঈদে দেবের চ্যালেঞ্জ 'কিডন্যাপ'(Photo Credit: Instagram)

'শেষ থেকে শুরু'তে জিৎকে অভিনয় করবেন মাহিদ নামক এক যুবকের চরিত্রে। তাঁর নায়িকা কোয়েল হবেন তাঁর পূজারিণী। ক দিন আগে, রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার মুক্তি পেয়েছে।

ঈদে শেষ থেকে শুরু করছেন জিত। (Photo Credit: Instagram)

অন্যদিকে, দেব-রুক্মিণী অভিনীত কিডন্যাপ কিছুটা থ্রিলার বলা চলে। এই সিনেমায় দেব অভিনয় করছেন দীপ নামের এক চরিত্রে, যে মালয়েশিয়ার ডিজে, । অন্যদিকে মেঘনা ওরফে রুক্মিণী পেশায় একজন চিত্রসাংবাদিক। সেখানে কিছু অসামাজিক কাজকর্মের ছবি তুলে ফেলেন মেঘনা। ফলে অপরাধীদের নজরে পড়ে যান। তারপর মেঘনাকে কিডন্যাপ হতে হয়। ততক্ষণে দীপ-মেঘনার প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। কিডন্যাপারের হাত থেকে দীপ কীভাবে বাঁচাবেন মেঘনাকে, এই নিয়েই সিনেমা।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2019 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).