Bagha Jatin: ক্ষতবিক্ষত মুখ, উস্কোখুস্কো চুল, বাঘা যতীনের নতুন পোস্টার নিয়ে হাজির দেব

অদ্ভত এক শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। দেবের এই নতুন লুকে এককথায় মুগ্ধ তাঁর অনুরাগী মহল। বাঘা যতীনের এই লুকের জন্যে অভিনেতা একা নন। সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে তাঁর মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।

Bagha Jatin: ক্ষতবিক্ষত মুখ, উস্কোখুস্কো চুল, বাঘা যতীনের নতুন পোস্টার নিয়ে হাজির দেব
Bagha Jatin Poster (Photo Credits: Instagram)

তথাকথিত টলিউডের রোম্যান্টিক হিরোর মোড়ক আগেই গা থেকে ঝেরে ফেলেছেন দেব। তাই তো কখন টনিক, প্রজাপতি, তো আবার কখনও ব্যোমকেশ, বাঘা যতীনের মত সাহসী চরিত্রের দিকে হাত বাড়িয়েছেন পর্দার 'পাগলু'। শুক্রবার আসন্ন ছবি 'বাঘা যতীন'এর (Bagha Jatin) নতুন পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম থেকে সেই পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, 'যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা'।

বাঘা যতীনের নতুন পোস্টারে একেবারে ভিন্ন রূপে দেখা মিলল 'খোকাবাবুর'। ক্ষতবিক্ষত মুখ। উস্কোখুস্কো চুল। কাঁচাপাকা দাড়ি। অদ্ভত এক শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। দেবের এই নতুন লুকে এককথায় মুগ্ধ তাঁর অনুরাগী মহল। বাঘা যতীনের এই লুকের জন্যে অভিনেতা একা নন। সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে তাঁর মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।

দেখুন বাঘা যতীনের নতুন পোস্টার... 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পুজোয় বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত বাঘা যতীন (Bagha Jatin)। বাংলায় ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ অক্টোবর। আর হিন্দিতে মুক্তি পাবে ২০ অক্টোবর। ইতিমধ্যেই ছবির প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে মুক্তি পেয়েছে ছবির টিজার। বীর বিপ্লবী বাঘা যতীন হিসাবে একাধিক লুকে দেখা মিলেছে দেবের।

(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).