Dev: ক্রিস্টমাসে আসছে ‘প্রজাপতি’, বারাণসীতে শুটিংয়ের মুহূর্ত তুলে ধরলেন দেব (দেখুন)
কপাল ভর্তি চন্দন-সিঁদুর। কাশী বিশ্বনাথের মূর্তি ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন দেব (Dev) এবং মিঠুন (Mithun Chakraborty)। দিন কয়েক আগেই এমন ছবি শেয়ার করেছিলেন টলি তারকা তথা তৃণমূল সাংসদ দেব (Dev)। সামনেই মুক্তি পেতে চলেছে দেব এবং মিঠুন অভিনীত ফ্যামিলি ড্রামা ‘প্রজাপতি’ (Projapati)। দেবের শেয়ার করা ছবি দেখে শুরুতেই মনে হয়েছিল সিনেমা মুক্তির আগে বারাণসী (Varanasi) গিয়ে বাবা কাশী বিশ্বনাথের (Kashi Vishwanath Temple) আশীর্বাদ নিচ্ছেন দুই তারকা মিলে। যদিও তা একেবারে অস্বাভাবিক কিছু না। ভালো কিছু শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদের চাইতে শুভ আর কি হতে পারে।
View this post on Instagram
তবে এই ছবি এখনকার নয়। ‘প্রজাপতি’র (Projapati) শুটিং চলাকালীন তোলা। ছবির চিত্রনাট্যে বারাণসী (Varanasi) উল্লেখ রয়েছে। আর সেই কারণেই শুটিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিতে হয়েছিল সেখানে। বারাণসী গিয়ে কাশী বিশ্বনাথের (Kashi Vishwanath Temple) চরনে মাথা না ছোঁয়ালে হয়! রবিবার অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন। বারাণসীতে শুটিং চলাকালীন ‘প্রজাপতি’র টিম গিয়েছিল কাশী বিশ্বনাথের মন্দিরে। শুটিংয়ের সেই ‘বিহাইন্ড দ্য সিন’ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারকা।
View this post on Instagram
আসন্ন ক্রিস্টমাসের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রজাপতি’ (Projapati Release Date)। ২৩ ডিসেম্বর বড় পর্দায় আসছে ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন দেব এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
(The above story first appeared on LatestLY on Dec 12, 2022 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

