Byomkesh o Durgo Rahosyo Teaser OUT: রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য-র টিজার প্রকাশ্যে, দেখুন

রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্প নিয়ে ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছে দুর্গের রহস্য সমাধানে

Byomkesh o Durgo Rahosyo Teaser OUT: রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য-র টিজার প্রকাশ্যে, দেখুন
Byomkesh o Durgo Rahosyo Teaser OUT (Photo Credits: Instagram)

অবশেষ বহু প্রতীক্ষার অবসান। দেবের (Dev) ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র টিজার প্রকাশ্যে এল আজ শুক্রবার (Byomkesh o Durgo Rahosyo Teaser OUT)। প্রথমবার ব্যোমকেশের চরিত্রে দেবকে দেখবেন তাঁর দর্শক। আর সত্যবতী হবেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ব্যোমকেশের সহকারী অজিতের চরিত্রে থাকছেন অম্বরিশ ভট্টাচার্য। দেবের প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হয়েছে ছবি। পরিচালনায় বিরশা দাসগুপ্ত। টিজার শেয়ার করে সংস্থার তরফে লেখা হয়েছে, 'রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্প নিয়ে ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছে দুর্গের রহস্য সমাধানে'।

আরও পড়ুনঃ মুম্বইয়ের রাস্তায় ঘুরে বাজার করছেন সারা আলি খান, অভিনেত্রী মন জিতলেন অনুরাগীদের

দেখুন ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র টিজার...

ছবির টিজার দেখা মাত্রই উচ্ছ্বাসে ফেতে পড়েছেন অভিনেতার অনুরাগীরা। ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। ১১ আগস্ট দুর্গের রহস্য সমাধানে ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).