Tridha Choudhury: 'বিষাক্ত বিয়ের চেয়ে বিচ্ছেদ ভাল', নিখিলের 'নতুন বন্ধু' ত্রিধার স্টেটাসে জল্পনা

হঠাৎ করে অভিনেত্রী কেন বিয়ে, বিচ্ছেদ, বিষাক্ত সম্পর্ক নিয়ে টিপ্পনি করে নিজের মত প্রকাশ করতে গেলেন, তা নিয়ে অনেকেই জোর আলোচনা শুরু করেছেন।

Tridha Choudhury: 'বিষাক্ত বিয়ের চেয়ে বিচ্ছেদ ভাল', নিখিলের 'নতুন বন্ধু' ত্রিধার স্টেটাসে জল্পনা
ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২৩ জুন: অভিনেত্রী ত্রিধা চৌধুরী (Tridha Choudhury) কি নিখিল জৈনের (Nikhil Jain) নতুন বন্ধু? সম্প্রতি এমনই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে অন্তর্জাল জুড়ে। যদিও বিষয়টি নিয়ে নিখিল জৈন বা ত্রিধা চৌধুরী কোনও মন্তব্য করেননি।

  তবে  সম্প্রতি ত্রিধার বেশ কয়েকটি ছবিতে ভালবাসার চিহ্ন এঁকে দিতে দেখা যায় নিখিল জৈনকে। যা নিয়ে অন্তর্জাল জুড়ে জোর চর্চা শুরু হলে, এবার ত্রিধার নয়া স্টেটাস মন কাড়ল নেট জনতার। ত্রিধার ইনস্টাগ্রাম স্টোরি লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে তিনি নতুন স্টেটাস যোগ করেছেন। আর সেখানেই বিষাক্ত বিয়ের চেয়ে বিচ্ছেদ অনেক ভাল বলে মন্তব্য করতে দেখা যায় ত্রিধা চৌধুরীকে।

আরও পড়ুন: মাস্ক পরেননি কেন, চরম কটাক্ষের মুখে অঙ্কিতা

হঠাৎ করে অভিনেত্রী (Actor) কেন বিয়ে, বিচ্ছেদ, বিষাক্ত সম্পর্ক নিয়ে টিপ্পনি করে নিজের মত প্রকাশ করতে গেলেন, তা নিয়ে অনেকেই জোর আলোচনা শুরু করেছেন। পাশাপাশি নুসরতের (Nusrat Jahan) সঙ্গে বিচ্ছেদের (আইনি বিচ্ছেদ হয়নি) পর এবার কি নতুন বন্ধু ত্রিধার দিকেই ঝুঁকছেন নিখিল জৈন? তা অবশ্য সময়ই বলবে।

(The above story first appeared on LatestLY on Jun 23, 2021 09:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).